| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

আবারো নতুন পুরুস্কারে ভূষিত হলো কিংবদন্তী মেসি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ১৩ ১১:৩০:৩৩
আবারো নতুন পুরুস্কারে ভূষিত হলো কিংবদন্তী মেসি

২০২২ বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসি ঘোষণার সুরে বলেছিলেন, তার আর কোনো ইচ্ছা নেই। তিনি এমনটা বলেছেন ঠিকই, কিন্তু বিশ্বকাপের পরও তার ভালো খেলা থামেনি। যে কারণে এখনও একের পর এক পুরস্কার জিতে চলেছেন আর্জেন্টাইন সুপারস্টার।

কয়েকদিন আগেই ব্যালন ডি’অর পুরস্কার জিতেছেন মেসি। এটি মেসির ক্যারিয়ারে অষ্টম ব্যালন ডি’অর জয়। এবার আরও একটি পুরস্কার জিতলেন মেসি। মেসি ২০২৩ মৌসুমের জন্য ইন্টার মিয়ামির সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। মিয়ামি ২০২৩ মৌসুমের 'মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার' বা (এমভিপি) হিসেবে মেসির নাম ঘোষণা করেছে।

ফেব্রুয়ারিতে মিয়ামির মৌসুম শুরু হলেও জুলাইয়ে পিএসজি থেকে যোগ দেন মেসি। মেজর লিগ সকার ক্লাবের হয়ে শুরু থেকেই দুর্দান্ত ছিলেন মেসি। তিনি ক্লাবের হয়ে প্রথম ১৪ ম্যাচে ১১টি গোল করেন এবং আরও ৮টি গোলে সহায়তা করেন। মেসির এই দক্ষতার ওপর ভর করেই নিজেদের ইতিহাসে প্রথম শিরোপা পেল ইন্টার মিয়ামি। মিয়ামি লিগ কাপ শিরোপা জিতে মেসি টুর্নামেন্টে সর্বোচ্চ ১০ গোল করেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন।

এর আগে, লিওনেল মেসির প্রাক্তন আর্জেন্টাইন সতীর্থ গঞ্জালো হিগুয়েন এবং লুইস মরগান ইন্টার মিয়ামির এমভিপি পুরস্কার জিতেছিলেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...