| ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার তালিকা প্রকাশ করলো আইসিসি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ১৩ ১০:২৮:২৮
চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার তালিকা প্রকাশ করলো আইসিসি

বিশ্বকাপের ফাঁকে চলছিল আরেক লড়াই। দুই বছর পর পাকিস্তানে বসছে মর্যাদাপূর্ণ চ্যাম্পিয়ন্স ট্রফি। আসন্ন টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জনের জন্য, তাদের বর্তমান বিশ্বকাপের লিগ পর্বের শীর্ষ ৮ টি দলের মধ্যে থাকতে হয়েছিল। যে কারণে রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত বিশ্বকাপের প্রথম রাউন্ড অলিখিত চ্যাম্পিয়ন্স ট্রফি বাছাইপর্বের রূপ নেয়।

গতকাল (রোববার) স্বাগতিক ভারত বনাম নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপের লিগ পর্ব। সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির আটটি দলও চূড়ান্ত হয়েছে। স্বাগতিক হিসেবে পাকিস্তানের জায়গা আগেই ঠিক হয়ে গেছে। এবারের বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের টিকিটও চূড়ান্ত। এ ছাড়া বাকি তিনটি দল হলো আফগানিস্তান, ইংল্যান্ড ও বাংলাদেশ।

২০২১ সালে নির্ধারিত, ভারতের বিশ্বকাপ ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যোগ্যতা অর্জনের মাপকাঠি হবে। যদিও দলগুলো এ বিষয়ে জানতে পারবে চলতি বিশ্বকাপের মাঝামাঝি। আর তাই শুরুতেই পিছিয়ে থাকা দলগুলো বেশ চাপে রয়েছে। যেমন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড এই বিশ্বকাপের শুরুতে লিগ টেবিলের তলানিতে ছিল। তিনটি জয় নিয়ে শেষ পর্যন্ত ঘুরে দাঁড়ানোর পর পয়েন্ট টেবিলের সপ্তম থেকে বিশ্বকাপ শেষ করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাও নিশ্চিত।

যদিও আফগানিস্তান অল্পের জন্য বিশ্বকাপে সেমিফাইনাল মিস করেছিল, তবে তাদেরকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেতে কোন বেগ পোহাতে হয়নি। নয় ম্যাচে চার জয় নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে বিশ্বকাপ শেষ করেছে তারা।

মূল লড়াই চলছিল শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেদারল্যান্ডকে ঘিরে। নয়টি ম্যাচের মধ্যে দুটিতে জয় পেয়েছে এই তিনটি দল। সাত ম্যাচে হেরেছে। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় বাংলাদেশ যথাক্রমে আট, শ্রীলঙ্কা নয় এবং নেদারল্যান্ডস দশ। চলতি বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডও আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছে না।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

যেভাবে না ফেরার দেশে পাড়ি জমালেন শাপুর জাদরান

যেভাবে না ফেরার দেশে পাড়ি জমালেন শাপুর জাদরান

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তান ক্রিকেটের অন্যতম পথিকৃৎ ও সাবেক তারকা পেসার শাপুর জাদরান আর নেই। দীর্ঘদিন ...

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে চলমান ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। ১৫.৬ ওভার শেষে ...

ফুটবল

স্পেন বনাম বেলজিয়াম; পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্মে কে এগিয়ে

স্পেন বনাম বেলজিয়াম; পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্মে কে এগিয়ে

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি স্পেন ...

স্পেন বনাম বেলজিয়াম; পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্মে কার পাল্লা ভারী

স্পেন বনাম বেলজিয়াম; পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্মে কার পাল্লা ভারী

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আজ এক মহাকর্ষীয় লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে ...