| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

লাভবান হতে পারে শ্রীলঙ্কা, কপাল পুড়বে বাংলাদেশের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ০৮ ২২:১৫:০৬
লাভবান হতে পারে শ্রীলঙ্কা, কপাল পুড়বে বাংলাদেশের

চলমান বিশ্বকাপে চতুর্থ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করার লক্ষ্যে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে নিউজিল্যান্ড। শেষ চারের আশা বাঁচিয়ে রাখতে ম্যাচটি যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিউইদের জন্য, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করতে ঠিক তেমনই গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কার জন্যও।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুশ্চিন্তার ভাঁজ কিউইদের কপালে। কেননা, বৃষ্টিতে ভেসে যেতে পারে নিউজিল্যান্ডের সেমিফাইনালের স্বপ্ন। ম্যাচ চলাকালীন বৃষ্টির ঘনঘটা দেখা দিতে পারে অতিমাত্রায়।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের ভাষ্যমতে, ইতোমধ্যে ৭ সে.মি.-এর বেশি বৃষ্টি হয়েছে। যার দরুণ নিচু এলাকাগুলোতে হাঁটু সমান পানি জমে গেছে। এছাড়া শহরের ঢালু এলাকায় বন্যারও সৃষ্টি হয়েছে। ২০১৫ সালের পর এত বৃষ্টি দেখেনি বেঙ্গালুরু।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামী কয়েকদিন এই বৃষ্টির ধারাবাহিকতা বজায় থাকতে পারে। যদিও বেঙ্গালুরুর আগামীকালের সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। তবে বৃষ্টির পাশাপাশি বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে তারা।

এদিকে বৃষ্টির কারণে যদি পণ্ড হয়ে যায়, তাহলে দুই দলই এক পয়েন্ট করে ভাগাভাগি করে নেবে। এতে করে কপাল পুড়তে পারে বিশ্বকাপের গেল আসরের রানার্সআপদের। এর সাথে কপাল পুড়তে পারে বাংলাদেশের। কেননা সমান পয়েন্ড নিয়ে টেবিলের ৮ এবং ৯ নাম্বারে আছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। কাল শ্রীলঙ্কা ১ পয়েন্ট পেলে বাংলাদেশের উপরে চলে যাবে তারা। সেই সাথে চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন শেষ হতে পারে টাইগারদের। যদিও বাংলাদেশের একটি ম্যাচ বাকি আছে অস্টেলিয়ার সাথে সেই ম্যাচে বাংলাদশের জয়ের সম্ভবনা খুবই কম।

অপরদিকে কিউইদের মতো পাকিস্তান ও আফগানিস্তানেরও আট পয়েন্ট। দল দুইটিরও একটি করে ম্যাচ বাকি। যদি বৃষ্টির কারণে শ্রীলঙ্কার সঙ্গে নিউজিল্যান্ডের পয়েন্ট ভাগাভাগি করতে হয়, তবে তাদের হবে ৯ পয়েন্ট। সেক্ষেত্রে পাকিস্তান যদি ইংল্যান্ডের সঙ্গে কিংবা আফগানিস্তান দক্ষিণ আফ্রিকার সঙ্গে নিজেদের শেষ ম্যাচগুলো জিতে যায়, তাহলে ১০ পয়েন্ট নিয়ে তাদের মধ্য থেকেই নেট রানরেটে এগিয়ে থাকা দল উঠে যাবে সেমিফাইনালে।

এছাড়া ৫ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থান নির্ধারণের পাশাপাশি চ্যাম্পিয়ান্স ট্রফিতে খেলার সুযোগ থাকবে শ্রীলঙ্কার। যদিও তাদেরও রান রেটের হিসেব করতে হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...