| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমার আবারো নতুন বিপদের সম্মুখীন,

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ০৮ ১৫:৫৮:২৯
নেইমার আবারো নতুন বিপদের সম্মুখীন,

বর্তমান সময়টা মোটেও ভালো যাচ্ছে না ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার জুনিয়রের।বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন আল হিলাল তারকা। এবার বন্দুকধারীরা সদ্য জন্ম নেওয়া মেয়েটিকে অপহরণের চেষ্টা করে। কিন্তু বন্দুকধারীরা তার মেয়েকে খুঁজে না পেয়ে বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডির সাও পাওলোর বাড়িতে হামলা চালায়।

গত মাসে কন্যা সন্তানের বাবা হয়েছেন নেইমার। ব্রাজিলিয়ান ফুটবলারের বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডির বাড়িতে হামলা চালিয়েছে তিনজন সশস্ত্র লোক। সাও পাওলোতে তার বান্ধবী ও মেয়েকে নিখোঁজ করার পর সশস্ত্র লোকেরা তার বাড়িতে লুটপাট করেছে। এ সময় বাসায় উপস্থিত ছিলেন নেইমারের বান্ধবীর বাবা ও মা।

বন্দুকধারীরা বড়ি লুট করেও ব্রুনার বাবা-মায়ের কোনো ক্ষতি করেনি। তারা বিয়ানকার্ডির বাড়ি থেকে ঘড়ি, স্বর্ণালঙ্কার ও বেশ কিছু ব্যাগ নিয়ে যায়। এ ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয় ব্রাজিলের পুলিশ। বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে তিনজন সশস্ত্র লোক বিয়ানকার্ডির বাড়িতে ঢুকছে। ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি নেইমারের বান্ধবীর বাড়ির কাছেই থাকতেন। বাকি দুইজনকে ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

গত মাসের ৭ অক্টোবর এক কন্যা সন্তানের জন্ম দেন ব্রুনা বিয়ানকার্ডি ও নেইমার। সোশ্যাল মিডিয়া এক্স (টুইটার) এ নিজের ছবি পোস্ট করে এই খবর ঘোষণা করেন ব্রাজিলিয়ান তারকা। তবে মেয়ে ছাড়াও আল হিলাল তারকার ১২ বছরের একটি ছেলে রয়েছে। নেইমারের প্রাক্তন বান্ধবী ক্যারোলিনা দান্তাস ডেভি লুকা ডি সিলভা স্যান্টসকে জন্ম দিয়েছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...