| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এ মাসেই সুপার ক্লাসিকোতে মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ০২ ২০:৩০:৪৪
এ মাসেই সুপার ক্লাসিকোতে মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা

ফুটবলের দুই তিক্ত প্রতিদ্বন্দ্বী, ব্রাজিল এবং আর্জেন্টিনা, শেষবার ২০২১ সালের জুলাইয়ে দেখা হয়েছিল। আলবিসেলেস্তে কোপা আমেরিকার ফাইনালে সেলেকাওদের ১-০ গোলে জিতে ২৮ বছর পর শিরোপা জিতেছিল। এরপর দুই বছরের বেশি সময় পেরিয়ে গেলেও দুই দলের আর দেখা হয়নি।

তবে, ২০২২ সালের জুনে ব্রাজিল-আর্জেন্টিনার দেখা হওয়ার কথা ছিল। কিন্তু ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন এবং আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের মধ্যে বিরোধের কারণে ম্যাচটি শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়।

কাতারে সর্বশেষ বিশ্বকাপে দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা দেখছেন ফুটবল ভক্তরা। দুই দলের ভক্তরা ভেবেছিলেন বিশ্বকাপের ফাইনালে দেখা হবে মেসি-নেইমারের। কিন্তু কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন। আর তৃতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা।

অবশেষে আবারো ব্রাজিল-আর্জেন্টিনা সুপার ক্লাসিকো দেখতে পারবেন ফুটবলপ্রেমীরা। আবার মুখোমুখি হবে দুই তিক্ত প্রতিদ্বন্দ্বী। চলতি মাসেই ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বের হাইভোল্টেজ ম্যাচে দেখা হবে মেসি-নেইমারের।ম্যাচ ঘিরে ইতিমধ্যেই দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা শুরু হয়েছে। শুরু হয়েছে কথার লড়াইও।

২২ নভেম্বর বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ব্রাজিলের রিও ডি জেনিরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। বিশ্বকাপ বাছাইপর্বে দুই দলের মধ্যে এটি পঞ্চম সাক্ষাত।

এরই মধ্যে চারটি করে ম্যাচ খেলেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। যেখানে চার ম্যাচে চার জয় নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে দুই জয়, এক ড্র ও এক পরাজয় নিয়ে চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...