| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মেসির ব্যালন ডি’অর জয়ের দিনে ম্যারাডোনাকে স্বরণ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ অক্টোবর ৩১ ১১:৫৪:৩৫
মেসির ব্যালন ডি’অর জয়ের দিনে ম্যারাডোনাকে স্বরণ

গতরাতে অষ্টমবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। ব্যালন ডি'অর ২০২৩ জেতার দৌড়ে, মেসি ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকা আর্লিং হল্যান্ড এবং পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে পিছনে ফেলেছেন।

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার জন্মদিনের দিনেই ব্যালন ডি’অর জিতেছেন মেসি। এমন দিনে ম্যারাডোনাকে মনে না করে কি থাকতে পারে মেসি!

পুরস্কার গ্রহণের পর মঞ্চে নিজের ক্যারিয়ারের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন মেসি। এরপর ম্যারাডোনার কথা মনে পড়ে যায় মেসির। কিংবদন্তি ম্যারাডোনাকে তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি বলেন, 'আমি দিয়েগোর নাম বলতে চাই। এখানে সবাই ডিয়েগোর মতো ফুটবল ভালোবাসে। তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য এর চেয়ে ভালো জায়গা আর নেই। আপনি যেখানেই থাকুন না কেন জন্মদিনের শুভেচ্ছা। এটা আপনার জন্যও. আমি আপনার এবং সমস্ত আর্জেন্টিনার সাথে এই পুরস্কারটি ভাগ করতে চাই।

জাতীয় দল ও ক্লাবের হয়ে গত মৌসুমটা দারুণ কেটেছে মেসির, যার হাইলাইট ছিল অবশ্যই কাতার বিশ্বকাপ জেতা। মেসি ৭ গোল করে আর্জেন্টিনাকে ৩৬ বছরের খরার পর আবারও বিশ্বকাপ জেতান। ফ্রান্সের বিপক্ষে ফাইনালে করেছেন দুই গোল। জিতেছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল।

তবে মেসির হাতে বিশ্বকাপ দেখতে পারেননি আর্জেন্টাইন সুপারস্টার ম্যারাডোনা। ২৫ নভেম্বর, ২০২০ তারিখে, এই কিংবদন্তি না ফেরার দেশে চলে গেলেন। জাতীয় দলের সাফল্যের পাশাপাশি পিএসজির জার্সিতে টানা দ্বিতীয়বারের মতো লিগ ওয়ানের শিরোপা জিতলেন মেসি। এরপর মেজর লিগ সকারেও ইন্টার মিয়ামিকে প্রথম শিরোপার স্বাদ দেন মেসি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...