| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ফুটবল দলের বাস লক্ষ্য করে ইট গুরুতর আহত কোচ (ভিডিওসহ দেখুন)

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ অক্টোবর ৩০ ২১:৫৯:০৮
ফুটবল দলের বাস লক্ষ্য করে ইট গুরুতর আহত কোচ (ভিডিওসহ দেখুন)

ফ্রান্সের ফুটবলে ভয়াবহ ঘটনা। সে দেশের ঘরোয়া লিগের দল অলিম্পিক্স লিয়ঁর স্টেডিয়ামে ঢোকার মুখে হামলা চালালেন মার্সেইয়ের সমর্থকেরা। ঘটনার জেরে লিয়ঁর কোচ ফাবিয়ো গ্রোসো গুরুতর আহত হলেন। ম্যাচ বাতিল করে দেওয়া হল। রবিবার রাতের এই ঘটনায় সোমবার ৯ জন সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার রাতে ফরাসি লিগে স্তাদ ভেলোড্রোমে খেলা ছিল মার্সেই এবং লিয়ঁর। স্টেডিয়ামে ঢোকার আগেই লিয়ঁর বাসকে আক্রমণ করেন মার্সেই সমর্থকেরা। ইট-পাটকেল ছোড়া হয়। লিয়ঁর বাসের কাঁচ ভেঙে যায়। সেই কাঁচের টুকরোয় গুরুতর জখম হন গ্রোসো। তাঁর বাঁ চোখের উপর দিক অনেকটা কেটে যায়। বাসের মধ্যে প্রাথমিক চিকিৎসা করা হয়। সহকারী কোচ রাফায়েলে লঙ্গোও আহত হয়েছেন। লিয়ঁ সমর্থকদের বাসকেও আক্রমণ করা হয়।

মার্সেইয়ের দাবি, যে হেতু স্টেডিয়ামের বাইরে এই ঘটনা ঘটেছে, তাই এর দায় পুলিশ এবং আয়োজকদের। যদিও এই দাবি উড়িয়ে দিয়েছেন বাকিরা। ফ্রান্সের সংবাদপত্রে একে নিন্দনীয় বলে উল্লেখ করা হয়েছে। ঘটনার নিন্দা করেছেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও। ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী অ্যামেলিয়া ওদিয়ো-কাস্তেরার মতে, এই ঘটনার দায় সবাইকে নিতে হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...