| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ ফুটবল আয়োজন করতে চান রোনালদো সৌদি যুবরাজকে সঙ্গে নিয়ে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ অক্টোবর ৩০ ১৩:৩৩:৫৭
বিশ্বকাপ ফুটবল  আয়োজন করতে চান রোনালদো সৌদি যুবরাজকে সঙ্গে নিয়ে

সৌদি যুবরাজের সঙ্গে সাক্ষাৎ করলেন রোনালদো। পর্তুগালের ফুটবল অধিনায়ক তার সাথে ২০২৪ সালে একটি বিশ্বকাপ আয়োজন করবেন।

একাধিক বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। এবার ক্রিশ্চিয়ানো রোনালদো নিজেও বিশ্বকাপ আয়োজন করতে চান। সেই উদ্দেশ্যে তিনি সৌদি আরবের ক্রাউন প্রিন্স (যুবরাজ) ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে হাত মিলিয়েছেন।

পর্তুগালের ফুটবল অধিনায়ক ২০২৪ সালে ই-স্পোর্টস (ভিডিও গেম) বিশ্বকাপ আয়োজন করতে চান। কয়েকদিন আগে রোনালদো সৌদি যুবরাজের সাথে দেখা করেছিলেন। তারা প্রথম ই-স্পোর্টস বিশ্বকাপ আয়োজন নিয়ে আলোচনা করেন। রোনালদো এখন সৌদি আরবের ক্লাব আল নাসেরের হয়ে খেলেন। সে কারণে সৌদি যুবরাজের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে। যুবরাজের সঙ্গে দেখা করার পর তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, মহামান্য যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করা সম্মানের। আমি ই-স্পোর্টস বিশ্বকাপ প্যানেলের অংশ হতে পেরে গর্বিত। আগামী বছর সৌদি আরবের রিয়াদে প্রথম ই-স্পোর্টস বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।

ই-স্পোর্টস বিশ্বজুড়ে তরুণদের মধ্যে জনপ্রিয়তা বাড়ছে। আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতা রয়েছে। গত এশিয়ান গেমসেও ই-স্পোর্ট ছিল। রোনালদোর আগ্রহে প্রযুক্তিনির্ভর গেমটি আরও জনপ্রিয় হবে বলে আশা করা হচ্ছে। সৌদি আরব ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজন করতে চায়। সৌদি আরবকে ফুটবল বিশ্বে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছেন রোনালদো। এবার ই-স্পোর্টস বিশ্বকাপ আয়োজনে সে দেশের যুবরাজের সঙ্গে হাত মিলিয়েছেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...