টাইগারদের চরম অপমান করে যা বললেন ভারত ক্রিকেটাররা
চলমান ওয়ানডে বিশ্বকাপে বাজে সময় পার করছে বাংলাদেশ দল। আফগানিস্তান ব্যতীত বাকি ম্যাচগুলোতে পরাজয়ের স্বাদ পেতে হয়েছে সাকিবদের। এমনকি ডাচদের কাছেও বড় ব্যবধানে হারে টাইগাররা। বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা নিয়ে কথা বলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম।
বাংলাদেশের এই বিশ্বকাপ যাত্রাকে গড়পড়তার চেয়েও খারাপ বলছেন ওয়াসিম আকরাম। তিনি বলেন, ‘বাংলাদেশের সমর্থকদের জন্য আমার খারাপ লাগে। দলটার ক্রিকেটারদের বয়স কম যেমন তানজিদ তামিম, তার সাথে আপনাদের থাকা উচিত। লিটন হতাশ করেছেন। শান্ত কী করেছেন আমি জানিনা। তার ওপর অনেক ভরসা ছিল। তিনে এবং চারে খেলেছেন, কিন্তু কোথাও কিছু করতে পারলেন না।’
পাকিস্তানের সাবেক অধিনায়ক মঈন খান কথা বলেছেন মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে। দারুণ ছন্দে থাকা বাংলাদেশের অভিজ্ঞ এই ক্রিকেটারকে কেনো সাতে খেলানো হচ্ছে সেই প্রশ্নও তুলেন তিনি। মঈন খান বলেন, ‘আগের ম্যাচে শতক হাঁকানোর পরেও মাহমুদুল্লাহ রিয়াদকে সাত নম্বরে কেন খেলানো হলো? যিনি ফর্মে থাকেন তাকে ব্যবহার করা দরকার ছিল।’
ভারতের প্রথিতযশা টেস্ট ক্রিকেটার চেতেশ্বর পূজারা প্রশ্ন তুলেন সাকিবের অধিনায়কত্ব নিয়ে। তিনি বলেন, ‘বাংলাদেশের ব্যাটিং নিয়ে প্রশ্ন আছে, সাকিবের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন আছে এবং বাংলাদেশের খেলা দেখে মনে হয়েছে তারা একটা ইউনিট হিসেবে খেলছে না।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
