| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

পাঁচ ম্যাচে হার তবুও এই সমীকরণে সেমিফাইনালে যেতে পারে বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ অক্টোবর ২৯ ১৯:১৪:৫৮
পাঁচ ম্যাচে হার তবুও এই সমীকরণে সেমিফাইনালে যেতে পারে বাংলাদেশ

প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে জয়। বিশ্বকাপে তার পর থেকে হেরেই চলেছে বাংলাদেশ। শনিবার ইডেনে নেদারল্যান্ডসের বিরুদ্ধেও হেরেছে তারা। কী ভাবে এখনও সেমিফাইনালে যাওয়া সম্ভব?

সেই প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে জয়। বিশ্বকাপে তার পর থেকে হেরেই চলেছে বাংলাদেশ। শনিবার ইডেনে নেদারল্যান্ডসের মতো দুর্বল দলের বিরুদ্ধেও হেরেছে তারা। টানা পাঁচটি ম্যাচ হেরে শাকিব আল হাসানের দল দাঁড়িয়ে খাদের কিনারায়। কিন্তু সব আশা এখনও শেষ হয়ে যায়নি। বাংলাদেশ এখনও সেমিফাইনালের যোগ্যতা অর্জন করতে পারে। তার পরেও অবশ্য তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলির দিকে।

সেমিফাইনালে উঠতে গেলে বাংলাদেশকে জিততে হবে বাকি তিন ম্যাচে। বাংলাদেশের খেলা বাকি পাকিস্তান (৩১ অক্টোবর), শ্রীলঙ্কা (৬ নভেম্বর) এবং অস্ট্রেলিয়ার (১১ নভেম্বর) বিরুদ্ধে। তিনটি ম্যাচেই বড় ব্যবধানে জিততে হবে, যাতে নেট রান রেট অনেকটাই বেশি থাকে।

তিনটি ম্যাচেই জিতলে বাংলাদেশ সর্বোচ্চ আট পয়েন্টে পৌঁছতে পারে। এতে তৃতীয় বা চতুর্থ স্থানে শেষ করতে পারে। তার জন্যে বাকি দলগুলিকেও হারতে হবে। ভারত এবং দক্ষিণ আফ্রিকার ইতিমধ্যেই ১০ পয়েন্ট রয়েছে। এই দুই দেশ তাদের বাকি ম্যাচে হারলেও ছুঁতে পারবে না বাংলাদেশ। নিউ জ়‌িল্যান্ড এবং অস্ট্রেলিয়া দুই দেশেরই এখন আট পয়েন্ট করে রয়েছে। ছ’টি করে ম্যাচ খেলেছে তারা। যদি এই দুই দেশ নিজেদের পরের ম্যাচে জেতে যেতে, তা হলেই ছিটকে যাবে বাংলাদেশ। এই দুই দেশকে শুধু হারলেই হবে না, বড় রানে হারতে হবে যাতে রান রেট অনেকটা কমে যায়। এতে বাংলাদেশ রান রেটের বিচারে তাদের টপকে যেতে পারবে।

বাংলাদেশের উপরে রয়েছে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। বাংলাদেশ চাইবে, দুই দলই তাদের বাকি ম্যাচগুলিতে হারুক। এতে দুই দেশ সর্বোচ্চ ছ’পয়েন্টে শেষ করবে। তা হলে বাংলাদেশের আট পয়েন্টকে ছুঁতে পারবে না।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...