| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিত-কোহলিদের লাগাম টেনে ধরলেন ইংলিশ বোলাররা, দেখে নিন সর্বশেষ স্কোর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ অক্টোবর ২৯ ১৮:৩৯:৫১
রোহিত-কোহলিদের লাগাম টেনে ধরলেন ইংলিশ বোলাররা, দেখে নিন সর্বশেষ স্কোর

উড়ন্ত ফর্মেই ছিলেন ভারতীয় ব্যাটাররা। বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় উপরের দিকে ছিলেন ভারতের ব্যাটিং লাইনআপের দুই স্তম্ভ রোহিত শর্মা আর বিরাট কোহলি ছিলেন রানসংগ্রাহক তালিকার উপরের দিকেই। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ছিল শতভাগ জয়ের রেকর্ড। ভারতের ব্যাটিংটাই ছিল এই সাফল্যের বড় কারণ। আর ইংলিশরা এসেছিল ধুঁকতে থাকা অবস্থায়। তবে একানা স্টেডিয়ামে পুরো উলটো চিত্রই দেখা গিয়েছে।

রোববার বিশ্বকাপের একমাত্র ম্যাচে ভারতের বিপক্ষে দেখা গেল অন্য এক ইংল্যান্ডকে। আগের ৫ ম্যাচের মাত্র একটি জয় নিয়ে এসেছিল ইংলিশরা। বিশ্বকাপে টিকে থাকার তাগিদে এই ম্যাচেই জয় নিশ্চিত করতে হবে তাদের। সেই তাড়না থেকেই কিনা পিচে আগুন ঝরালেন ডেভিড উইলি-আদিল রাশিদরা। সেই বোলিংয়ের উত্তাপে নাস্তানাবুদ হয়েছে ভারত। তাতে ম্যান ইন ব্লুরা স্কোরবোর্ডে তুলেছে ২৩২ রান।

ভারতের ব্যাটিং লাইনআপে এদিন বড় স্কোর করতে পেরেছেন কেবল রোহিত শর্মাই। ডাক মেরেছেন বিরাট কোহলি। পুরো ইনিংসে চারজন নিজেদের স্কোর নিয়ে গিয়েছে ডাবল ডিজিটে। বাকি সবার নামের পাশেই টেলিফোন নম্বর।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ স্কোর ভারত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৯ রান সংগ্রহ করে।

ইংল্যান্ড একাদশঃ

জনি বেয়ারেস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ ও মার্ক উড।

ভারত একাদশঃ

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...