| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

রাতে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মাঠে নামছে রিয়াল-বার্সা, দেখে নিন সময় এবং কি ভাবে দেখবেন

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ অক্টোবর ২৮ ১৭:১৩:১৫
রাতে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মাঠে নামছে রিয়াল-বার্সা, দেখে নিন সময় এবং কি ভাবে দেখবেন

মৌসুমের প্রথম এল ক্লাসিকো আজ। লা লিগায় বাংলাদেশ সময় রাত সোয়া আটটায় স্তাদিও ওলিম্পিক লুইসে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। হেড টু হেডে এগিয়ে থাকলেও সবশেষ দুই দেখায় কাতালানদের কাছে হেরেছিলে লস ব্লাঙ্কোস। বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে মাঠে গড়াবে মৌসুমের প্রথম এল ক্লাসিকো।

মর্যাদার লড়াইকে ফিফটি ফিফটি বলছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ। আর শঙ্কা কাটিয়ে জুড বেলিংহ্যামের এল ক্লাসিকো অভিষেকের নিশ্চয়তা দিয়েছেন রিয়াল বস কার্লোস আনচেলত্তি।

মেসি-রোনালদোকে হারিয়ে জৌলুশ হয়তো কিছুটা কমেছে। কিন্তু দিনশেষে এল ক্লাসিকো বলে কথা। তাও যদি হয় মৌসুমের প্রথম। তবেতো কথাই নেই।

আজ এক ঢিলে দুই পাখি মারার সুযোগ রিয়াল মাদ্রিদের। একদিকে চিরপ্রতিদ্বন্দ্বীদের তাদের মাঠেই হারিয়ে মর্যাদা পুনরুদ্ধার অন্যদিকে জিরোনাকে টপকে ফের লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার হাতছানি। শেষ ছয় ম্যাচে অপরাজিত থেকে যার প্রস্তুতিটাও ভালোভাবেই সেরেছে লস ব্লাঙ্কোস।

প্রস্তুত বার্সেলোনাও। লিগে ১০ ম্যাচেতো বটেই মৌসুমে ১৩ ম্যাচ অপরাজিত কাতালানরা। তবে এল ক্লাসিকো যে অন্য আট দশটা ম্যাচের মতো নয়। জানেন কোচ জাভি হার্নান্দেজও।

পরিসংখ্যানও দিচ্ছে জমাট লড়াইয়ের আভাস। দুই দলের ২৫৪ কম্পিটিটিভ ম্যাচে ১০২ জয় রিয়ালের। বার্সার ঠিক একশোটি। তবে সাম্প্রতিক হেড টু হেড এগিয়ে ব্লগরানাররা। শেষ দুই ক্লাসিকোসহ সাম্প্রতিক ছয় দেখায় চার জয় স্বাগতিকদের।

বিগ ম্যাচে ফিরছেন রাইজিং বিগস্টার জুড বেলিংহ্যাম। ইংলিশ তারকার এল ক্ল্যাসিকো অভিষেকের নিশ্চয়তা দিয়েছেন কোচ আনচেলত্তি। বার্সার হয়ে ফেরার প্রহর গুনছেন রাফিনিয়া। তবে অনিশ্চয়তায় রবার্ট লেভানডভস্কি।

ন্যু ক্যাম্পের সংস্কার কাজ চলায় এবারের এল ক্লাসিকো হবে বার্সেলোনার প্রায় শতবর্ষ পুরনো স্টেডিয়াম এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিজে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...