| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব চ্যাম্পিয়ান আর্জেন্টিনার নতুন ফিফা র‌্যাঙ্কিং প্রকাশ,

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ অক্টোবর ২৭ ১০:৩৩:৪৮
  বিশ্ব চ্যাম্পিয়ান আর্জেন্টিনার নতুন  ফিফা র‌্যাঙ্কিং প্রকাশ,

ফিফার অফিসিয়াল র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা অনেক আগেই সেরা দল হিসেবে স্বীকৃত। সদ্য প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান আরও মজবুত করল তিনবারের বিশ্বকাপজয়ী দেশটি। সর্বশেষ হালনাগাদ ফিফা র‌্যাঙ্কিংয়ে রেটিং পয়েন্ট বাড়িয়ে শীর্ষস্থান ধরে রেখেছে লিওনেল মেসির দল।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ফিফা তাদের সর্বশেষ আপডেট প্রকাশ করেছে। শীর্ষ দশে বেশ কিছু পরিবর্তন এসেছে, তবে শীর্ষ তিনে কোনো পরিবর্তন হয়নি। শীর্ষস্থান ধরে রেখেছে মেসির আর্জেন্টিনা। ৮.১৮ পয়েন্ট নিয়ে আলবিসেলেস্তেদের পরে দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স। আর ব্রাজিল ২৫.৪২ পয়েন্ট হারিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

এদিকে চতুর্থ ও পঞ্চম স্থানের র‌্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হয়নি। এই দুই অবস্থানে রয়েছে যথাক্রমে ইংল্যান্ড ও বেলজিয়াম। তবে পর্তুগাল উন্নতি করেছে। তারা নবম স্থান থেকে ষষ্ঠ স্থানে উঠে এসেছে। আর স্পেন দশম থেকে অষ্টম স্থানে উঠে এসেছে। তবে দশম স্থানে পিছিয়ে পড়ে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া।

বাংলাদেশের জন্যও এসেছে সুখবর। ফিফা র‌্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়েছে লাল সবুজের দেশ। নতুন র‌্যাঙ্কিং অনুযায়ী, আগে ১৮৯তম অবস্থানে থাকা বাংলাদেশ ১৮৩তম স্থানে রয়েছে। ফিফার শেষ আন্তর্জাতিক উইন্ডোতে ফিফা বিশ্বকাপের প্রাক-বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে মালদ্বীপের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। প্রথম লেগে মালদ্বীপের বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর নিজেদের মাঠে ২-১ গোলে জিতেছিল জামাল ভুইয়ারা। ফলস্বরূপ, তারা ৩-২ অ্যাগ্রিগেটে পরের রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে।

তবে দক্ষিণ এশিয়ার সব দলের মধ্যে ভারত শীর্ষে; গত মাসের মতো এবারও দলটি রয়েছে ১০২ নম্বরে। বাংলাদেশের কাছে হেরে যাওয়া মালদ্বীপ ছয় ধাপ নেমে ১৬১ নম্বরে। নেপাল দুই ধাপ এগিয়ে ১৭৩ নম্বরে। আর পাকিস্তান চার ধাপ এগিয়ে ১৯৩ নম্বরে। আগের মতোই ২০২ নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। .

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...