| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

কোবে কোথায় ব্রাজিল-আর্জেন্টিনার 'দুই' লড়াই দেখে নিন

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ অক্টোবর ২৫ ১০:৫৬:৪২
কোবে কোথায়  ব্রাজিল-আর্জেন্টিনার 'দুই' লড়াই দেখে নিন

২৪ নভেম্বর ফিফা ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল পরস্পরের মুখোমুখি হতে যাচ্ছে। ফুটবল ভক্তরা সেই ম্যাচে উত্তেজনাপূর্ণ লড়াইয়ের পাশাপাশি মেসির পায়ের জাদু দেখার জন্য অপেক্ষা করছে। ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাজিলের মারাকানায়। তবে ইনজুরির কারণে এই ম্যাচে দেখা যাবে না ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার জুনিয়রকে।

এদিকে নভেম্বরে আরেকটি লড়াইয়ে নামতে হবে সেলেসাও-আলবেসেলিস্তেদের। সেই ম্যাচের সব টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে।

ডিয়েগো ম্যারাডোনার ক্লাব বোকা জুনিয়র্স এবং ব্রাজিলিয়ান ফ্লুমিনেন্স কোপা লিবার্তোদোরেস কাপের ফাইনালে মুখোমুখি হবে ৪ নভেম্বর। আর্জেন্টিনার ক্লাবটিতে রয়েছেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা এডিনসন কাভানি। আর ঘরের ছেলে ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা মার্সেলো আছেন ব্রাজিলিয়ান ক্লাবে।

এই দুই ক্লাবের খেলা দেখতে মারাকানায় ভিড় জমাবেন ৭৮ হাজার দর্শক। এই তালিকায় রয়েছে ২০ হাজার আর্জেন্টাইন। তাই রিও ডি জেনিরোতে জরুরি অবস্থা জারি করেছে রাজ্য সরকার। অপ্রীতিকর ঘটনা এড়াতে এই সতর্কতা নেওয়া হয়েছে।

১৯০৫ সালে প্রতিষ্ঠিত, বোকা জুনিয়র্স এ পর্যন্ত ১১ বার লিবার্তাডোরস ট্রফির ফাইনালে খেলেছে। ৬ বার শিরোপার স্বাদ নিয়েছে তারা। তাই এবার তাদের চোখ 'লাকি সেভেন' খেতাবের দিকে।

অন্যদিকে ফ্লুমিনেন্স এর আগে একবারই ফাইনালে উঠেছিল। সেটাও ২০০৮ সালে। তবে তারা ইকুয়েডরের ক্লাব এলডিইউ কুইটোর কাছে শিরোপা হারায়।

মারাকানা আর্জেন্টাইনদের কাছে অন্য কারণে বিশেষ গুরুত্বপূর্ণ। এখানেই কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে ২৮ বছরের শিরোপার খরা ভাঙলেন লিওনেল মেসি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...