| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

দুঃসময়ে বন্ধুদের পাশে থাকার আহবান নেইমারের

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ অক্টোবর ২০ ১০:৪৮:৩৫
দুঃসময়ে বন্ধুদের পাশে থাকার আহবান নেইমারের

এন্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্টে (এসিএল) চোট পেয়েছেন নেইমার। সেরে উঠতে অস্ত্রোপচারের প্রয়োজন, দীর্ঘদিন মাঠের বাইরে থাকবেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ইনজুরি কাটিয়ে ফুটবলের সবুজে ফেরা নেইমার আবারও দূরে থাকার হতাশা প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

৭ মাস মাঠের বাইরে কাটানো নেইমার উরুগুয়ের বিপক্ষে ম্যাচের ৪৫ মিনিটে চোট পান। প্রতিপক্ষ নিকোলাস দে লা ক্রুজ তাকে ফাউল করেন। মাঠে প্রাথমিক চিকিৎসার কয়েক মিনিট পর ৩১ বছর বয়সী তারকা ফরোয়ার্ডকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয়। চোট এতটাই গুরুতর ছিল যে চোখের ওপর হাত দিয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন নেইমার।

ম্যাচের পর পর পর টেস্টে জানা যায়, উরুগুয়ের বিপক্ষে মাঠের ইনজুরিতে বাঁ হাঁটুর গুরুত্বপূর্ণ লিগামেন্ট ও মেনিস্কাস ছিঁড়ে ফেলেছেন নেইমার। খুব শিগগিরই হাঁটুতে অস্ত্রোপচার করাবেন নেইমার।এই কঠিন সময়ে সবাইকে পাশে থাকতে বলেছেন, 'এটা খুব খারাপ মুহূর্ত, ভয়ঙ্কর। আমি জানি, আমি শক্তিশালী, কিন্তু এখন আমার বন্ধুদের (পরিবার এবং বন্ধুদের) আরও বেশি প্রয়োজন। ইনজুরি এবং অস্ত্রোপচারের মধ্য দিয়ে যাওয়া সহজ নয়, ৪ মাস সুস্থ হওয়ার পর আবার মাঠে ফিরে যাওয়ার কথা ভাবুন এবং আবার সব কিছুর মধ্য দিয়ে যেতে হবে।'

'আমার বিশ্বাস আছে, অনেক...কিন্তু আমি সব ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছি যেন আমাকে মাঠে ফিরতে দেয়। ভালোবাসা এবং সমর্থনের বার্তার জন্য সবাইকে ধন্যবাদ,”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...