| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ভোরে বিশ্বকাপ বাছাইয়ে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা, সরাসরি দেখবেন যেভাবে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ অক্টোবর ১২ ২০:৫১:২৯
ভোরে বিশ্বকাপ বাছাইয়ে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা, সরাসরি দেখবেন যেভাবে

আবার শুরু হয়েছে বিশ্বকাপ বাছাই পর্ব। শুক্রবার (১৩ অক্টোবর) সকালে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের দুটি পৃথক ম্যাচে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুই দলই ইতিমধ্যে দুটি করে ম্যাচ খেলেছে। দুটি ম্যাচেই জিতেছেন নেইমার-মেসি।

লাতিন আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় পর্বে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে। ব্রাজিল তাদের প্রথম ম্যাচ খেলবে ভেনিজুয়েলার বিপক্ষে। প্রথম ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে।

আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় আর্জেন্টিনার বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে প্যারাগুয়ের মুখোমুখি হবে মেসির বাহিনী। একই দিন সকাল সাড়ে ৬টায় খেলবে ব্রাজিল। তারা ম্যাচটি খেলবে তাদের ঘরের স্টেডিয়াম অ্যারেনা প্যান্টানালে।

ম্যাচ দুইটিই সরাসরি সম্প্রচার করবে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এক বিবৃতিতে সংস্থাটি নিজস্ব চ্যানেল ‘দি ফিফা প্ল্যাস ফাস্ট’ ম্যাচ দুটি দেখানোর কথা জানিয়েছে।

আগামী ১৮ অক্টোবর এই পর্বের দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। ১৭ অক্টোবর পেরুর বিপক্ষে খেলবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ব্রাজিল নিজেদের প্রথম দুই ম্যাচে বলিভিয়া এবং পেরুর বিপক্ষে জয় দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। আর্জেন্টিনাও ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে দুই জয়ে টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে। গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষস্থান দখল করেছে ব্রাজিল।

ব্রাজিল স্কোয়াড : এডারসন, অ্যালিসন বেকার, লুকাস পেরি; দানিলো, রেনান লোদি, গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস, মার্কিনিয়োস), নিনো , ভেন্ডারসন, কাইয়ো হেনরিক; আন্দ্রে, ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, জোয়েলিনটন, রাফায়েল ভেইগা, গারসন; গ্যাব্রিয়েল জেসুস, ম্যাথিউস কুনহা, নেইমার জুনিয়র, রিচার্লিসন, রাফিনিয়া, রদ্রিগো এবং ভিনিসিয়ুস জুনিয়র।

আর্জেন্টিনা স্কোয়াড : এমিলিয়ানো মার্টিনেজ, ফ্রাঙ্কো আরমানি, হুয়ান মুসো; ওয়ালতার বেনিতেস, হুয়ান ফয়েথ, গঞ্জালো মন্টিয়েল, নাহুলেন মোলিনা, জার্মান পেসুয়া, ক্রিস্টিয়ান রোমেরো, লুকাস মার্টিনেজ, নিকোলাস ওটামেন্ডি, মার্কো পেয়েগ্রিনো, মার্কোস আকুইনা, নিকোলাস তালিয়াফিকো, লুকাস এসকেভেল, লিয়েন্দ্রো পারেদেস, গিদো রদ্রিগেজ, এনজো ফার্নান্দেস, রদ্রিগো ডি পল, এজেকেল পালাকিওস, কার্লোস আলকারাজ, জিওভান্নি লো সেলসো, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা, ব্রুনো সাপেয়ি, পাউলো দিবালা, লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, ফাকুন্দো ফারিয়াস, লুকাস বেলত্রান, আলেজান্দ্রো গার্নাচো, নিকোলাস গঞ্জালেস, লুকাস ওকাম্পোস।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...