| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

রান আউট হয়ে সাজ ঘরে তামিম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ অক্টোবর ০৭ ১৫:০৪:১০
রান আউট হয়ে সাজ ঘরে তামিম

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের তৃতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। যেখানে টাইগারদের বোলিং থামিয়ে দেয় আফগানদের। তবে রান তাড়া করতে নেমে তাড়াতাড়ি ফেরেন তামিম।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ৫ ওভারে এক উইকেটে ২২ রান। এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৩৭.২ ওভারে ১৫৬ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান।

বাংলাদেশের হয়ে রান তাড়া করতে নামেন লিটন দাস ও তানজিদ তামিম। দুজনেই প্রথম চার ওভারে কোনো ক্ষতি ছাড়াই যোগ করেন ১৯ রান। তবে পঞ্চম ওভারে ছন্দের অবনতি হয়।

ফজল হক ফারুকীর বল পয়েন্টের দিকে ঠেলে দেন লিটন দাস। তামিম রান করতে দৌড়ে গেলেও সাড়া দেননি লিটন। এমন পরিস্থিতিতে তামিম ক্রিজে ফেরার আগেই স্ট্যাম্প ভেঙে যায়। দুর্ভাগ্যবশত রানআউট হওয়ার আগে তিনি করেন ৫ রান।

এর আগে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। আফগানিস্তানের হয়ে ইনিংস ওপেন করেন রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন উদ্বোধনী দুই ব্যাটসম্যানই। সাকিবের আঘাতে ভাঙে জুটি। এর আগে দুজনেই যোগ করেন ৪৭ রান। ম্যাচের নবম ওভারে সাকিবকে সুইপ করতে গিয়ে তামিমের হাতে ধরা পড়েন জাদরান।

আউট হওয়ার আগে ব্যাটসম্যান করেন ২২ রান। এরপর উইকেটে থিতু হওয়ার আগেই সাকিবের বলে লিটনের হাতে ক্যাচ দেন রহমত শাহ। আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি ৩৮ বলে ১৮ রানের বেশি করতে পারেননি। মিরাজের বলে হৃদয়ের হাতে ক্যাচ দেন এই ব্যাটসম্যান।

শাহিদির বিদায়ের পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে আফগান ব্যাটিং অর্ডার। এক সময় আফগানিস্তানের স্কোর ছিল ২ উইকেটে ১১২ রান। এখান থেকে ১৫৬ রানে গুটিয়ে যায় তারা।

এখানে সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ বড় ভূমিকা পালন করেছেন। দুজনেই দলের পক্ষে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...