| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ক্যাপ্টেন্স মিটে ঘুমিয়ে পড়লেন প্রোটিয়া অধিনায়ক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ অক্টোবর ০৪ ১৮:১০:১৩
ক্যাপ্টেন্স মিটে ঘুমিয়ে পড়লেন প্রোটিয়া অধিনায়ক

বছর, মাস, সপ্তাহ, দিন চলে যায় আর অপেক্ষা মাত্র কয়েক ঘণ্টার। আগামীকাল পর্দা উঠবে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসর ওডিআই বিশ্বকাপ ভারতের মাটিতে।

বিশ্বকাপ শুরুর আগে আজ আহমেদাবাদে আইসিসির তরফে অধিনায়কদের বৈঠক হয়। যেখানে অংশগ্রহণকারী ১০টি দলের অধিনায়করা অংশ নেন।

ক্যাপ্টেনরা ক্যাপ্টেন্স মিটে উপস্থিত ছিলেন এবং তাদের স্বপ্ন ও সম্ভাবনার কথা বলেছেন। তবে এদিন বিশেষ নজর কেড়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। অনুষ্ঠানে তাকে ঘুমোতে দেখা গেছে।

শুধু ঘুমই নয়, স্বাগতিক রবি শাস্ত্রীর করা এক প্রশ্নের উত্তরও দিয়েছেন প্রোটিয়া অধিনায়ক। তবে বাভুমাকে চোখ বন্ধ করে দেখা গেল।

বিশ্বকাপ শুরুর আগেও অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। একাধিক সময়সূচী পরিবর্তন, ক্রিকেটার এবং মিডিয়া ব্যক্তিদের জন্য ভিসা জটিলতা, ভেন্যু নিয়ে পাকিস্তান দলের আপত্তি- সব মিলিয়ে বিশ্বকাপের শুরু থেকেই ভারত তোপের মুখে পড়েছে।

এর মধ্য দিয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপ আয়োজন করছে ভারত। বিসিসিআই জাঁকজমক, স্কেল এবং সুযোগের দিক থেকে অন্যান্য ইভেন্টকে ছাড়িয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু শুরুতেই গলদ। শোনা গিয়েছিল ওপেনিংয়ে বিশ্বকে চমকে দেবেন তিনি। উপস্থিত থাকবেন বলিউডের সারথি ও মহারথীরা, তুলে ধরা হবে ভারতের হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য। কিন্তু ব্যাপারটা কী! ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এমন কিছুই ঘটছে না।

ভারতীয় গণমাধ্যমের দাবি, প্রযুক্তিগত কারণে বিসিসিআই কোনো জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করছে না। এই ধরনের গুজব ছড়ায় মূলত অনুষ্ঠান আয়োজনে বিসিসিআইয়ের নীরব অবস্থানের কারণে। যদিও আইসিসি বা বিসিসিআই এ বিষয়ে কিছু জানায়নি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...