| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

শুধু ভারত-পাকিস্তান ম্যাচেই কেন রিজার্ভ ডে, প্রশ্ন হাথুরুর 

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ সেপ্টেম্বর ০৮ ২১:৪৭:২১
শুধু ভারত-পাকিস্তান ম্যাচেই কেন রিজার্ভ ডে, প্রশ্ন হাথুরুর


হাইব্রিড মডেলে অনুষ্ঠিত এশিয়া কাপের পাকিস্তান পর্ব শেষ হয়েছে। সুপার ফোরের বাকি ম্যাচগুলো হবে শ্রীলঙ্কার কলম্বোয়। ফাইনালও রাখা হয়েছে সেখানেই। এর মধ্যে সুপার ফোরের সবগুলো ম্যাচে বৃষ্টি সম্ভাবনা আছে। তবে এসিসি ও পিসিবি আলোচনা করে কেবল ১০ সেপ্টেম্বরের ভারত-পাকিস্তানের ম্যাচটির জন্য রিজার্ভ ডে রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়ে তীব্র সমালোচনার মুখে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

বিষয়টিকে ভালোভাবে নেয়নি বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এ প্রসঙ্গে তিনি বলেছেন, 'আমি আগে কখনও কোনও টুর্নামেন্টে (এক টুর্নামেন্টে দুই নীতি) এরকম কিছু দেখিনি। টুর্নামেন্টের মাঝপথে নিয়ম পরিবর্তন হওয়া আমার জন্য নতুন বিষয়।'

এর আগে এশিয়া কাপের আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড সুপার ফোরের কলম্বো পর্বের ম্যাচগুলো সরিয়ে হাম্বানতোতায় নিতে চেয়েছিল। কিন্তু সুযোগ-সুবিধার অজুহাত দিয়ে ভারত সেখানে যেতে চায়নি। এসিসিও তাই ভেন্যু পরিবর্তনের প্রস্তাবে সাড়া দেয়নি।

আগামীকাল সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে আজকের সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশ কোচ হাথুরুসিংহেকে। এভাবে নিয়মে পরিবর্তন আদর্শ নয় জানিয়ে হাথুরু বলেছেন, 'আমি নিশ্চিত সেখানে (এসিসি) অংশগ্রহণ করা প্রত্যেক দেশের টেকনিক্যাল কমিটির লোক রয়েছেন। তারা অন্য কোনো কারণে হয়তো এই সিদ্ধান্ত নিয়েছেন। হ্যাঁ, এটা আদর্শ নয়। বাড়তি একদিন পেলে আমরাও দুহাত পুরে নিতাম। এর বাইরে আমি বেশি কিছু বলতে পারি না। কারণ, তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। একবার সিদ্ধান্ত নিয়ে ফেললে সেখানে আর বেশি কিছু বলার থাকে না। যদি আমাদের সঙ্গে আগে পরামর্শ করা হতো, তখন হয়তো আমরা এ ব্যাপারে মন্তব্য করতে পারতাম। যেহেতু এটা হয়ে গেছে, এ ব্যাপারে আমার এখন মাথাব্যথা নেই। আমরা সেটাই করব, যেটা আমাদের করতে বলা হয়েছে।'

তবে এই মুহূর্তে হাথুরুর সম্পূর্ণ মনোযোগ অবশ্য আগামীকালের ম্যাচের দিকে। শ্রীলঙ্কাকে হারাতে ভালো ক্রিকেট খেলতে হবে বলে জানিয়েছেন তিনি। ভিন্ন কন্ডিশনে গত তিন ম্যাচ খেলেছে বাংলাদেশ। এটাকে চ্যালেঞ্জ জানিয়ে হাথুরু বলেছেন, 'গত ২-৩ ম্যাচ আমাদের ভিন্ন কন্ডিশনে খেলতে হচ্ছে। এটা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। যে ক্রিকেট আমরা খেলেছি, সেটার চেয়ে আমরা আরও কত ভালো খেলতে পারি-এটা নিয়ে কথা বলেছি। যেটা সবাইকে মাথায় রাখা দরকার-ধারাবাহিকতার অভাব। আশা করি, সামনে আমরা ভালো কিছু দেখাতে পারব।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...