| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

পাকিস্তান তার এক পেসার কে হারালো

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ আগস্ট ১৬ ১৭:৩০:৫৭
পাকিস্তান তার এক পেসার কে হারালো

আন্তর্জাতিক সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের তারকা পেসার ওয়াহাব রিয়াজ। আজ বুধবার (১৬ আগস্ট) একই টুইট বার্তায় তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ওয়াহাব টুইট বার্তায় লিখেন, ‌‘আন্তর্জাতিক পিচ থেকে সরে দাঁড়াচ্ছি। অবিশ্বাস্য একটি সফর শেষে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। পিসিবি, আমার পরিবার, কোচ, মেন্টর, সতীর্থ, ভক্ত এবং আমাকে সমর্থন করা প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বিশ্বে রোমাঞ্চকর সময় আসছে।’

তিনি আরও বলেন, ‘আমি গত দুই বছর ধরে অবসরের পরিকল্পনার কথা বলছিলাম, ২০২৩ সাল আমার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার লক্ষ্যের কথা। আমি এখন আগের চেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি যে আমি আমার দেশ এবং জাতীয় দলকে আমার সেরাটা দিয়ে সেবা করেছি। আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের প্রতিনিধিত্ব করা অনেক সম্মান এবং সৌভাগ্যের বিষয়। আমি এই অধ্যায়কে বিদায় জানালেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাব আরও কিছুদিন।’

পাকিস্তানের জার্সি গায়ে ২৭ টেস্ট, ৯১ ওয়ানডে ও ৩৬ টি-টোয়েন্টি খেলেছেন রিয়াজ। সবশেষ জাতীয় দলের জার্সি গায়ে তিনি মাঠে নেমেছিলেন ২০২০ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে। টেস্টে ৩৪.৫০ গড়ে ৮৩ উইকেট নেন এই পেসার। ওয়ানডেতে তার শিকার ১২০ উইকেট এবং টি-টোয়েন্টিতে ৩৪টি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...