| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সেমির আগে দুঃসংবাদ পেলেন মেসি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ আগস্ট ১৫ ১৫:৩৫:৫৫
সেমির আগে দুঃসংবাদ পেলেন মেসি

মেসির ছোঁয়াতে যেন বদলে গেছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি। মেসির জাদুতে দুর্দান্ত সব জয়ে ক্লাবটির সামনে সুযোগ প্রথমবারের মতো লিগস কাপে ফাইনাল খেলা। বুধবার ভোর ৫টায় পেনসিলভানিয়ার সুবারু পার্ক স্টেডিয়ামে লিগস কাপের সেমিফাইনালে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে নামবে ইন্টার মায়ামি। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই কি না ক্লাবটির সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে নিয়ে দুঃসংবাদ পেয়েছে টিম ম্যানেজমেন্ট।

সংবাদমাধ্যমের খবর, মায়ামির অনুশীলন মাঠ ফোর্ড লডারহিলে অনুশীলনের সময় পায়ের গোড়ালি মচকে গেছে মেসির। একটি পাসিং ড্রিলসে অংশ নেওয়ার সময় হঠাৎ বাঁ পায়ের গোড়ালিতে আটকে পড়েন তিনি। এ সময় অস্বস্তি নিয়েই মাঠ ছাড়েন মেসি। মূলত এরপর থেকেই শঙ্কাটা জাগছে। তবে মায়ামির কোচ টাটা মার্টিনো সব শঙ্কা উড়িয়ে দিয়েছেন। আর্জেন্টাইন কোচ বলছেন, মেসির ফিটনেস নিয়ে চিন্তা করার মতো কিছু নেই।

মেসি প্রসঙ্গে মার্টিনো বলেন, 'যদি এটা গুরুতর কিছু হতো, তাহলে আমি নিশ্চিত যে সবাই চিন্তিত হয়ে পড়ত। আমিই কেবল সেশনের অংশে ছিলাম কারণ পরে একটি মিটিং করেছি এবং প্রস্তুতি শেষ করছি। তাই ঠিক কী ঘটেছে তা দেখতে পাইনি। যেহেতু সবাই স্বাভাবিক ছিল, আমার ধারণা তেমন কিছুই হয়নি।'

ইন্টার মায়ামির জার্সিতে এক এক করে টানা পাঁচ ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। পাঁচটিতেই গোল করেছেন তিনি। আর সবগুলো ম্যাচই ছিল লিগস কাপের। এবার টুর্নামেন্টের সেমিফাইনালে মাঠে নামবে মেসির দল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...