| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাপক পরিবর্তন নিয়ে ক্রিকেটে আসছে লাল কার্ড

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ আগস্ট ১৩ ১৯:১৭:২০
ব্যাপক পরিবর্তন নিয়ে ক্রিকেটে আসছে লাল কার্ড

ফুটবল খেলায় একটি অন্যতম পরিচিত দৃশ্য রেফারি খেলোয়াড় বা কোচকে পকেট থেকে বের করে লাল কার্ড দেখানো। তবে ক্রিকেট খেলায় আম্পায়ার পকেট থেকে বের করে লাল কার্ড দেখাচ্ছেন। একজন ফিল্ডারকে তাই মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হচ্ছে। সত্যিকার অর্থেই ক্রিকেট মাঠে দেখা যাবে এমন অদ্ভুত দৃশ্য! বৃহস্পতিবার শুরু হতে যাওয়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) এর নতুন আসরে মন্থর ওভার রেটের জন্য রাখা হয়েছে এমন শাস্তির বিধান।

মন্থর ওভার রেটে জরিমানা করেও তেমন লাভ না হওয়ায় সিপিএল কর্তৃপক্ষ এবার নিয়েছে অভিনব এই উদ্যোগ। এই লিগে স্লো ওভার রেটের কারণে ক্রিকেটারদের দেখানো হবে লাল কার্ড, যে কারণে মাঠ থেকে বের হয়ে যেতে হবে একজন ক্রিকেটারকে।

সাধারণত ক্রিকেট ম্যাচের পরিস্থিতি বিবেচনায় ফিল্ডিং দলের অধিনায়ক ঘন ঘন বোলারের সঙ্গে পরামর্শ করেন। প্রতি বলেই ফিল্ডিং পরিবর্তন, বোলিং প্রান্তে বোলারের অন্য সতীর্থের সঙ্গে পরামর্শ—সময়ক্ষেপণ হয় নানাভাবে। ব্যাটাররাও অনেক ক্ষেত্রে সময় নষ্ট করেন। তবে সিপিএলে স্লো ওভার রেটের কারণে যে শাস্তি রাখা হয়েছে তাতে এবার ব্যাটার ও বোলার দুপক্ষকেই সতর্ক হতে হবে।

সিপিএলে এবারের আসরে ফিল্ডিং দল যদি ১৮তম ওভার নির্ধারিত সময়ে শুরু করতে না পারে, তাহলে একজন অতিরিক্ত ফিল্ডারকে ৩০ গজের বৃত্তের মধ্যে রাখতে হবে। অর্থাৎ তখন বৃত্তে থাকবে ৫ জন ফিল্ডার। ১৯তম ওভার নির্ধারিত সময়ের মধ্যে শুরু করতে না পারলে ফিল্ডার ৩০ গজের বৃত্তে ঢোকাতে হবে আরও একজন। অর্থাৎ তখন বৃত্তের মধ্যে থাকবে ৬ জন।

আর ২০তম ওভার নির্ধারিত সময়ের মধ্যে শুরু না করলে শাস্তি আরও বড়। তখন একজন ফিল্ডারকে যেতে হবে মাঠের বাইরে। সেই ফিল্ডার কে হবে সেটা ঠিক করবেন অধিনায়ক। তখনো ৬ জন ফিল্ডারকে থাকতে হবে বৃত্তের মধ্যে। ব্যাটাররাও একই ভুল করলে আছে শাস্তি। আম্পায়ারদের প্রথম ও ফাইনাল ওয়ার্নিংয়ের পর সময় নষ্ট করলে প্রতি ঘটনায় কাটা হবে ৫ রান করে।

টি-টোয়েন্টি ক্রিকেটে সাধারণত প্রতি ইনিংস শেষ করতে হয় ৮৫ মিনিটের মধ্যে। ইনিংসের ১৭ ওভার শেষ করার নির্ধারিত সময় ৭২ মিনিট ১৫ সেকেন্ড, ১৮তম ওভার ৭৬ মিনিট ৩০ সেকেন্ড। ১৯ ওভার ৮০ মিনিট ৪৫ সেকেন্ড শেষ করতে হবে, সব মিলিয়ে শেষ করতে হয় ৮৫ মিনিটের মধ্যে। নির্ধারিত সময়ে প্রতি ওভার শেষ হচ্ছে কি না সেটা এবার ভালো করে তদারকি করবে ম্যাচ অফিশিয়ালরা।

এক বিবৃতিতে সিপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ওভার রেট থার্ড আম্পায়ার পর্যবেক্ষণ করবে এবং প্রতি ওভার শেষে ফিল্ড আম্পায়ারের মাধ্যমে অধিনায়কের সঙ্গে কথা বলবে। খেলোয়াড়দের চোট, ডি আরএস আর যখন প্রয়োজনে ব্যাটসম্যানদের কিছুটা সময় দরকার হয় তখন নিয়মটা একটু শিথিল হবে।’

চলতি বছরের সিপিএল শুরু হতে যাচ্ছে ১৭ আগস্ট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...