| ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির পিএসজি ছাড়ার কারণ নিয়ে মুখ খুললেন নেইমার

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুলাই ২১ ১১:১২:৪৩
মেসির পিএসজি ছাড়ার কারণ নিয়ে মুখ খুললেন নেইমার

ফরাসি লিগ ওয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি। রেকর্ড সাতবারের ব্যালন ডি'অরজয়ী এই মহাতারকার পিএসজি ছেড়ে চলে যাওয়া নিয়ে নানা গুঞ্জন রয়েছে।

স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে ২০২১ সালে পিএসজিতে যোগ দিয়েছিলেন মেসি। তবে প্যারিসে মাত্র ২ মৌসুম কাটিয়েই বিদায় নিয়েছেন ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। ফ্রান্স ছেড়ে মেসির চলে যাওয়ার পিছনে অনেকে কিলিয়ান এমবাপের হাত দেখছিলেন। এবার মেসির পিএসজি ছাড়া নিয়ে মুখ খুলেছেন তার দীর্ঘদিনের বন্ধু ও সাবেক সতীর্থ নেইমার জুনিয়র।

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জানান, পিএসজিতে মাঠের পারফরম্যান্সে নিজের নামের প্রতি সুবিচার করলেও মাঠের বাইরে কঠিন সময় পার করতে হয়েছে মেসিকে। পিএসজিতে দুই বছরে মেসির পরিবার দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই যুক্তরাষ্ট্রের মায়ামিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।

মেসিকে পিএসজি ছাড়ার কারণ জিজ্ঞেস করেন নেইমারও। সেই সময়ের কথা স্মরণ করে ব্রাজিলের তারকা ফুটবলার বলেন, ‘মেসিকে নিয়ে আমার মধ্যে সন্দেহ তৈরি হলে ক্লাব ছাড়ার বিষয়টি নিয়ে আমি তাকে প্রশ্ন করেছিলাম। তিনি এর জবাবও দিয়েছেন।’

মেসির ক্লাব ছাড়া প্রসঙ্গে নেইমার আরও বলেন, ‘পিএসজিতে দুই বছরে মেসির পরিবার দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অথচ তিনি সবকিছুই জিতেছেন। মেসি এমন কোথাও যেতে চেয়েছিলেন যেখানে তাকে সাদরে গ্রহণ করা হবে। তিনি এখন সম্পূর্ণ ভিন্ন একটি জীবন কাটাতে পারবেন। মায়ামিতে তার পরিবারও বেশ স্বস্তিতে থাকবে।’

এদিকে, গুঞ্জন উঠে ছয় বছর কাটানোর পর এই গ্রীষ্মেই পিএসজি ছাড়তে পারেন নেইমার। প্রিমিয়ার লিগের একাধিক ক্লাবও ব্রাজিলের এই ফুটবলারকে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করে। পিএসজির মূল তারকা এমবাপ্পের সঙ্গে মনোমালিন্য থাকায় নেইমার ক্লাব ছাড়তে পারেন এমন গুঞ্জন উঠে।

যদিও এখন অবধি ফরাসি ক্লাবটিতেই আছেন ব্রাজিলের তারকা এই ফুটবলার মেসির বিদায়ের ফলে আগামী মৌসুমে পিএসজির জার্সিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে নেইমারকে। মেসির অনুপস্থিতিতে আগামী মৌসুমে নতুন এই চ্যালেঞ্জ কতটুকু পালন করতে পারেন নেইমার সেটিই এখন দেখার বিষয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, জানুন ফলাফল

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, জানুন ফলাফল

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দারুণ জয় পেয়েছে ব্রাজিল। গ্রুপ ‘আই’-এর দ্বিতীয় ম্যাচে তানজানিয়াকে ১-০ গোলে হারিয়েছে ...

৯০ মিনিটের খেলা শেষ: রিয়াল মাদ্রিদ বনাম পিএসভি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: রিয়াল মাদ্রিদ বনাম পিএসভি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখল রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে ...