| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মাঠে নামার আগেই ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুলাই ২০ ২০:২৯:২৯
মাঠে নামার আগেই ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ

ভারতে অনুষ্ঠিত সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে খেলেছে বাংলাদেশ। তাতেই দীর্ঘ প্রায় দেড় বছর পর ফিফা র‌্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশ। চলতি বছরের ২০ জুলাই ফিফার প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছে জামাল ভূঁইয়ারা। দাঁড়িয়েছে ১৮৯তম অবস্থানে।

ফিফার ২০২১ সালের ১২ আগস্ট আপডেট করা র‌্যাঙ্কিংয়ে ১৮৮তম অবস্থানে ছিল বাংলাদেশ। ওই বছরের নভেম্বরে এক ধাপ এগিয়ে ১৮৭তম অবস্থানে নামে বাংলাদেশ। ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ ফুটবল দলের র‌্যাঙ্কিং ছিল ১৮৮।

এরপর পেছাতে শুরু করে বাংলাদেশ। ২০২২ সালের ৩১ মার্চ আবার পূর্বের অবস্থান ১৮৮ নম্বরে নেমে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। সেখান থেকে আরও অবনতি হয়। ৬ অক্টোবর ২০২২ অনুযায়ী র‌্যাঙ্কিংয়ে গিয়ে দাঁড়ায় ১৯২তে। গত জানুয়ারি পর্যন্ত ওই ১৯২তম অবস্থানেই ছিল বাংলাদেশ। এবার যেটা তিন ধাপ এগিয়ে দাঁড়াল ১৮৯।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে ছিল ভুটান। তারা পাঁচ ধাপ নেমে ১৮৫তে দাঁড়িয়েছে। সাফ চ্যাম্পিয়ন হয়ে ভারত তিন ধাপ এগিয়েছে। তারা ফিফা র‌্যাঙ্কিংয়ে ৯৯তম অবস্থানে আছে। ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছে কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা। রানার্স আপ ফ্রান্স আছে দুইয়ে এবং ব্রাজিল আছে তিনে। সেরা দশে কোন পরিবর্তন হয়নি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...