| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

নারী ফুটবল বিশ্বকাপে কোন দল কত টাকা পাবে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুলাই ২০ ১৯:৪৭:১১
নারী ফুটবল বিশ্বকাপে কোন দল কত টাকা পাবে

ফিফা নারী ফুটবল বিশ্বকাপের নবম আসর মাঠে গড়িয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) থেকে শুরু হয়েছে নারী ফুটবলের এই সর্বোচ্চ আসর। নিউজল্যান্ড ও অস্ট্রেলিয়ায় যৌথ আয়োজনে এবারের নারী বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৩২ দেশ। গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন

১৯৯১ সালে চায়নায় অনুষ্ঠিত প্রথম আসরে ১২টি দল অংশ নিয়েছিল। ২০১১ সালে আরও ৪টি দেশ বাড়িয়ে ১৬টি দল করা হয়েছিল। তবে চার বছর আগে ফ্রান্সে অনুষ্ঠিত আসরে খেলেছিল ২৪টি দল। এবার তা আরও বেড়ে দাঁড়িয়েছে ৩২টিতে।

নারী ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এবারের বিশ্বকাপ সর্বাধিক গুরুত্ব পাচ্ছে। কারণ নারী বিশ্বকাপে এত দলের অংশগ্রহণ একটি বিরাট পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এবার টানা তৃতীয়বারের মত যুক্তরাষ্ট্র শিরোপা জয়ের ফেবারিট হিসেবে মাঠে নামছে।

ঘরের মাঠের সুবিধা নিয়ে অস্ট্রেলিয়াও এবার ফেভারিটের তালিকায় নাম লিখিয়েছে। ইংলিশ ক্লাব চেলসির তারকা ফরোয়ার্ড স্যাম কারের নেতৃত্বে শিরোপায় চোখ রাখছে তারা। আগামী ২০ আগস্ট সিডনিতে হবে শিরোপা নির্ধারণী ফাইনাল। এবারের টুর্নামেন্টে ৩২টি দল আটটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেবে। প্রতিটি দল গ্রুপ পর্বে অন্তত তিনটি ম্যাচ খেলবে। গ্রুপের শীর্ষ আট দল নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।

শুধুমাত্র অংশগ্রহণকারী দেশগুলোর সংখ্যার দিক থেকেই এবারের বিশ্বকাপ সর্ববৃহৎ নয়। এবারের প্রাইজ মানিও অন্যান্য সব আসরের তুলনায় কয়েকগুণ বাড়িয়েছে ফিফা। ২০১৯ সালের নারী বিশ্বকাপের তুলনায় প্রায় তিনগুন বৃদ্ধি পেয়েছে এবারের প্রাইজ মানি। সব মিলিয়ে এবার প্রাইজ মানি ধরা হয়েছে ১১০ মিলিয়ন মার্কিন ডলার। উক্ত অর্থ অংশগ্রহণকারী ৩২টি দেশের মধ্যে ভাগ করে দেওয়া হবে।

প্রাইজ মানি যেভাবে ভাগ করা হবে :

পর্ব খেলোয়াড় দল গ্রুপ পর্ব ৩০ হাজার ডলার ১.৫৬ মিলিয়ন ডলার শেষ ষোল ৬০ হাজার ডলার ১.৮৭ মিলিয়ন ডলার কোয়ার্টার ফাইনাল ৯০ হাজার ডলার ২.১৮ মিলিয়ন ডলার চতুর্থ স্থান ১ লাখ ৬৫ হাজার ডলার ২.৪৬ মিলিয়ন ডলার তৃতীয় স্থান ১ লাখ ৮০ হাজার ডলার ২.৬১ মিলিয়ন ডলার রানার্স আপ ১ লাখ ৯৫ হাজার ডলার ৩.০২ মিলিয়ন ডলার চ্যাম্পিয়ন ২ লাখ ৭০ হাজার ডলার ৪.২৯ মিলিয়ন ডলার

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...