| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিশাল রানে যে যে রেকর্ড হলো আফগানদের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুলাই ০৮ ২২:৪০:৪৮
বিশাল রানে যে যে রেকর্ড হলো আফগানদের

চট্টগ্রামে প্রথম ওয়ানডে ম্যাচে দাপট দেখিয়ে জিতেছে আফগানিস্তান। বৃষ্টি আইনে মাত্র ১৭ রানে জিতলেও শুরু থেকে তাদের নিয়ন্ত্রণ ছিল ম্যাচ।

দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আফগানিস্তান টস হেরে ব্যাট করে ৯ উইকেটে ৩৩১ রান তুলেছে। বিশাল এই রান তোলার পথে বেশ কিছু রেকর্ড গড়েছে আফগান ক্রিকেট দল।

শনিবার চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচে দুই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিদ জাদরান সেঞ্চুরি করেছেন। ওয়ানডে ক্রিকেটে প্রথমবার আফগানিস্তানের দুই ওপেনার সেঞ্চুরির দেখা পেলেন।

ওপেনিং জুটিতে এর আগে আফগানদের সর্বোচ্চ রান ছিল ১৪১। ২০১২ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে করিম সাদিক ও জাভেদ আহমাদি ওই জুটি গড়েছিলেন। এবার গুরবাজ ও জাদরান জুটিটাকে রেকর্ড ২৫৬ রানে নিয়েছেন।

গুরবাজ ও ইব্রাহিম দেশের পক্ষে সর্বোচ্চ ওয়ানডে রানের জুটিও গড়েছেন। যে কোন উইকেটে এর আগে আফগানদের সর্বোচ্চ রানের জুটি ছিল ২১৮। ২০১০ সালে স্কটল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় উইকেটে ওই রান তুলেছিলেন মোহাম্মদ শাহজাদ ও কারিম সাদিক।

এছাড়া ওয়ানডে ফরম্যাটে আফগানিস্তান নিজেদের তৃতীয় সর্বোচ্চ রান তুলেছে। ওয়ানডে ক্রিকেটে আফগানদের সর্বোচ্চ রান ৩৩৮। আয়ারল্যান্ডের বিপক্ষে ২০১৭ সালে ওই রান তুলেছিল দলটি। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে করেছিল ৩৩৩। এবার বাংলাদেশের বিপক্ষে তারা ৩৩১ রান তুললো।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...