| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ পর্যন্ত যে ক্লাবে যোগ দিচ্ছেন এমবাপ্পে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুলাই ০৭ ১৬:৪৮:২৭
শেষ পর্যন্ত যে ক্লাবে যোগ দিচ্ছেন এমবাপ্পে

‘হয় চুক্তি নবায়ন করো নয়তো ক্লাব ছাড়ো।’ কিলিয়ান এমবাপ্পেকে কড়া ভাষায় পরিষ্কার বার্তা দিয়েছে পিএসজি। কোনভাবেই ফ্রান্স তারকা এমবাপ্পেকে ফ্রিতে ছাড়তে চায় না ক্লাবটি।

এমবাপ্পে আগেই জানিয়ে দিয়েছেন, পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করবেন না তিনি। ‘ক্লাব ছাড়ার’ পথই তাই বেছে নিচ্ছেন তিনি। বরাবর তাকে কেনার লড়াইয়ে ছিল রিয়াল মাদ্রিদ। সঙ্গে যুক্ত হয়েছিল লিভারপুল।

শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদেই নাকি যোগ দিচ্ছেন পরপর দুই বিশ্বকাপের ফাইনাল খেলা এমবাপ্পে। সংবাদ মাধ্যম ‘ক্যাদেনা সের’ জানিয়েছে, চুক্তির বিষয়ে ব্যক্তিগত পর্যায়ে এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার বিষয়ে সম্মত হয়েছেন।

তার সঙ্গে পাঁচ বছরের চুক্তি করবে লস ব্লাঙ্কোসরা। প্রতি মৌসুমে তাকে ৫০ মিলিয়ন ইউরো বেতন দেবে ক্লাবটি। যদিও বর্তমানে তিনি পিএসজি থেকে মৌসুমে প্রায় ৭২ মিলিয়ন ইউরো বেতন পান।

ব্যক্তিগত পর্যায়ে সমঝোতা হয়ে গেলে রিয়াল মাদ্রিদ এমবাপ্পের ফি নিয়ে পিএসজির সঙ্গে আলোচনা করবে। তাকে মাদ্রিদে আনতে রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ ২০০ মিলিয়ন ইউরোর রেকর্ড ভাঙতে রাজি বলে শোনা যাচ্ছে।

গত মৌসুমে এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার খুব কাছে ছিলেন। ফ্রি এজেন্টে রিয়ালে যোগ দিতে বিমান ধরার ঠিক আগে নাকি সিদ্ধান্ত বদলান তিনি। পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করেন এই তরুণ। তিন বছর প্যারিসে থাকার সিদ্ধান্ত নেন। যার মধ্যে এক বছর ছিল ঐচ্ছিক চুক্তির শর্ত। এখন আর ওই ঐচ্ছিক চুক্তি শর্তে সই করতে রাজি নন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...