| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

৬০০ কোটি টাকা মিয়ামিতে যে আকাশ্চুম্বী বেতন পাবেন মেসি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুলাই ০৩ ১৭:৩৯:০৯
৬০০ কোটি টাকা মিয়ামিতে যে আকাশ্চুম্বী বেতন পাবেন মেসি

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি পিএসজি ছেড়ে দিয়েছেন। ফ্রি-এজেন্ট হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে যাচ্ছেন। ঘোষণা দিয়ে রাখলেও মিয়ামিতে আনুষ্ঠানিক চুক্তি এখনও বাকি মেসির। চুক্তিটা হলে বছরে ৬০০ কোটি টাকার বেশি আয় করবেন তিনি, বলেছেন ক্লাবটির মালিকদের একজন জর্জ মাস।

‘মেসি, অবশ্যই প্রতিবছর ৫০-৬০ মিলিয়ন ডলার আয় করবেন। অ্যাপলের সাথে লিগের মিডিয়া স্বত্ব এবং অ্যাডিডাসের জার্সি বিক্রি থেকেও লাভের অংশ আসবে মেসির কাছে। অ্যাপলের সাথে চুক্তিটি খুবই গুরুত্বপূর্ণ ছিল।’

জর্জ মাস বলছেন, ‘তিন বছর ধরে আলোচনা চলছিল। দেড়বছর ধরে তীব্রভাবে আলোচনা হচ্ছিল। হোর্হে মেসির সাথে অনেক আলোচনা হয়েছে। মে মাসের শেষদিকে দেখেছিলাম এটি শেষ হচ্ছে। ডেভিড বেকহ্যামও মেসির সাথে অনেক কথা বলেছিলেন, ফুটবলের বিষয় নিয়ে, কারণ মেসি তখনও পিএসজিতে খেলছিলেন। বেকহ্যাম তার উপর চাপ বাড়াতে চাননি।’

৩৬ বর্ষী মেসি গত মাসে ইন্টার মিয়ামিতে যোগ দেয়ার ঘোষণা দেন। ক্লাবটিতে সব আলোচনা শেষ হয়েছে, শুধু চুক্তির আনুষ্ঠানিকতাই বাকি। সেটিও এই সপ্তাহেই হয়ে যাবে বলে খবর এসেছে। ২১ জুলাই লিগ কাপে ক্রুজ আজুল’র বিপক্ষে মাঠেও নামতে পারেন বিশ্বজয়ী মহাতারকা।

চুক্তি হলে এলএমটেন মেজর লিগ সকারের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হবেন। তারপরে থাকছে শিকাগো ফায়ারের সুইজারল্যান্ডের তারকা জের্দান শাকিরী। তার বছরে আয় হবে ৮.২ মিলিয়ন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। গ্রুপ ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...