| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মেক্সিকের কাছে ব্রাজিলের চরম হার

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুন ২৮ ১৫:২৬:২৪
মেক্সিকের কাছে ব্রাজিলের চরম হার

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ ফুটবল। যুব বিশ্বকাপের প্রস্তুতি অংশ হিসেবে মেক্সিকো অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে মাঠে নামে সেলেসাওরা। চলতি বছরের শেষদিকে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ। ২৪ দলের অংশগ্রহণে ১০ নভেম্বর পর্দা উঠবে যুব বিশ্বকাপের। ২ ডিসেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে আসন্ন এই যুব বিশ্বকাপের।

মঙ্গলবার ব্রাজিলের স্থানীয় সময় দুপুর ২টায় মেক্সিকোর যুবাদের বিপক্ষে মাঠে নামে ব্রাজিলের যুবারা। মেক্সিকোর পক্ষে ম্যাচের একমাত্র গোলটি করেন লুইস নাভারেত্তে। টানা ১৯ ম্যাচ জয়ের পর হারের তিক্ত স্বাদ পায় ব্রাজিল অনূর্ধ্ব-১৭ ফুটবল দল।

এর আগে, মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামার আগে ব্রাজিলের ফিলিপ বলেন, মেক্সিকো বর্তমান কনকাকাফ চ্যাম্পিয়ন। এই প্রীতি ম্যাচ দলকে একত্রিত করার দারুণ সুযোগ। একই সঙ্গে যুব দলে যারা প্রথমবার খেলছে তাদের পর্যবেক্ষণেরও সুযোগ রয়েছে মেক্সিকো ম্যাচে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...