| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশে আসছেন চূড়ান্ত দিন-ক্ষণ জানালেন মার্তিনেজ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুন ২৭ ১১:৪৪:১৪
বাংলাদেশে আসছেন চূড়ান্ত দিন-ক্ষণ জানালেন মার্তিনেজ

তবে মেসিরা সবাই না এলেও আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ আগামী ৩ জুলাই বাংলাদেশ সফরে আসছেন। অর্থাৎ ঈদের পরেই বাংলাদেশে আসছে তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিজেই আজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ বাংলাদেশে আসবেন—এ খবর আগেই জানা গিয়েছিল। গত ২৯ মে মার্তিনেজ নিজেও ফেসবুকে নিশ্চিত করেছিলেন ৩ থেকে ৫ জুলাই তিনি ঢাকা ও কলকাতা সফর করবেন। আজ আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মার্তিনেজ ঢাকা ও কলকাতায় নিজের সফরসূচিও জানিয়ে দিয়েছেন।

ফেসবুকে বাজপাখিখ্যাত মার্তিনেজ লিখেছেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ভারতীয় উপমহাদেশে আমার সফর শুরু হবে আগামী ৩ জুলাই ২০২৩ তারিখে। বাংলাদেশ থেকে আমার এই সফর শুরু হবে, যেখানে আমি ফাউন্ডনেক্সট ও নেক্সট ভেনচার টিমের সঙ্গে দেখা করব। আমাদের এই সাক্ষাৎ ভবিষ্যতের সমৃদ্ধ অভিজ্ঞতার ক্ষেত্র তৈরি করবে। বাংলাদেশ সফর শেষে আমি কলকাতায় যাব, শুরু হবে আমার আড়াই দিনের ভারত অভিযান। আমি এই রোমাঞ্চকর অভিযান নিয়ে খুবই আগ্রহ ভরে অপেক্ষা করছি এবং এই যাত্রায় যে বৈচিত্র্যময় অভিজ্ঞতা এবং শিক্ষা পাব, সেটা নেওয়ার প্রত্যাশায় আছি।’

মার্তিনেজকে দক্ষিণ এশিয়া ট্যুরে নিয়ে আসছেন স্পোর্টস প্রমোটার কোম্পানি শতদ্রু দত্ত অ্যাসোসিয়েটসের শতদ্রু দত্ত। শুরুতে বাংলাদেশে এলেও মার্তিনেজের এই সফরের মূল উদ্দেশ্য ভারত। তাই এ দিনই তিনি ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। এর আগে ম্যারাডোনা, পেলে, কাফুকে কলকাতায় এনেছিলেন শতদ্রু।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...