হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ হল বাংলাদেশ ফুটবল ম্যাচ, জেনে নিন ফলাফল
হাভিয়ের কাবরেরা ও অধিনায়ক জামাল ভূইয়া বলেছিলেন ড্র করতে পারলেই খুশি। কিন্তু সে আর হয়ে উঠলো না। ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত আটকে রাখতে পারলেও আর রক্ষা হয়নি। হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে লাল-সবুজের জার্সিধারীদের।
বৃহস্পতিবার (২২ জুন) ব্যাঙ্গালুরুর শ্রী কান্তেরাভা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বিকেল ৪টায়। ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে বিরতি থেকে ফিরে ২ গোল আদায় করে নেয় লেবানন। এতে করে বাংলাদেশ ম্যাচ হারে ২-০ গোলে।
ম্যাচের শুরু থেকেই রক্ষণ জমাট রেখে খেলে লাল-সবুজ জার্সিধারীরা। লেবানন একটা-দুটো সুযোগ তৈরি করলেও পোস্টের নিচে আনিসুর রহমান ছিলেন দেয়াল হয়ে।
ম্যাচের ৪৩ মিনিটে বাংলাদেশ একটি দারুণ আক্রমণের ভিত গড়ে। ডান প্রান্ত দিয়ে বক্সের ভেতরে প্রবেশ করেন ফয়সাল আহমেদ ফাহিম। সুমনের উদ্দেশে তার ক্রস নেয়ার মুহূর্তে লেবানিজ ডিফেন্ডার ক্লিয়ার করে কর্নার করেন। বাংলাদেশ প্রথমার্ধে একটি কর্নার পেলেও লেবানিজরা আদায় করেছে চারটিরও বেশি।
এই অর্ধে লেবাননকে গোল করতে দেয়নি বাংলাদেশ। প্রথমার্ধ বাংলাদেশ শেষ করেছে সমতার স্বস্তি নিয়ে। তবে বিরতি থেকে ফিরে আর লেবানিজদের আটকে রাখতে পারেনি লাল-সবুজের জার্সিধারীরা।
দ্বিতীয়ার্ধে তিন পরিবর্তন এনে আক্রমণের ধার বাড়ায় লেবানন। বাংলাদেশও পরিবর্তন আনে তিনটি। জনিকে তুলে মুরসালিন এবং জামাল ভূঁইয়ার বদলে মোহাম্মদ হৃদয়কে নামান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। পরের মিনিটে সুমন রেজার বদলে আসেন রবিউল হাসান।
ম্যাচের ৭৯তম মিনিটে ফাঁকায় বল পেয়ে যায় লেবানন। দুই ফুটবলার ঢুকে পড়েন বক্সের মধ্যে। গোলরক্ষকের কিছুই করার ছিল না। একজন আরেকজনকে পাস দিয়ে সহজেই জায়গা বের করে নেন। ডরিচের অ্যাসিস্ট থেকে গোল করেন হাসান মাতুক।
আর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে রক্ষণেরই ভুলে আরেকটি গোল হজম করে বাংলাদেশ। এবারও পুরো ফাঁকা পেয়ে গিয়েছিল লেবানন। ফারানের পাস থেকে খলিল বাদের সহজেই বল জালে জড়ান। ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লেবানন।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
