| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিকালে মাঠে নামছে বাংলাদেশ, ম্যাচটি সরাসরি দেখবেন যেভাবে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুন ২২ ১২:৪৩:১২
বিকালে মাঠে নামছে বাংলাদেশ, ম্যাচটি সরাসরি দেখবেন যেভাবে

এবারের সাফে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ লেবানন, মালদ্বীপ ও ভুটান। শক্তিশালী লেবাননের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফের মিশন শুরু করবে বাংলাদেশ। বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া জানান, দলটির বিপক্ষে জয়ের লক্ষ্যে মাঠে নামলেও ড্র করলেও খুশি হবেন তিনি। এদিকে, সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ এই ম্যাচটি সরাসরি দেখা যাবে টি-স্পোর্টসে।

মাঠের পারফরম্যান্সে সবদিক থেকে লেবানন এগিয়ে থাকলেও দলের ফুটবলারদের ক্লান্তিতে থাকার সুযোগটুকু কাজে লাগাতে চায় বাংলাদেশ। সর্বশেষ ১২ দিনে ৪টি ম্যাচ খেলেছে লেবানন, আর সেজন্য ফুটবলাররাও কিছুটা ক্লান্ত। বাংলাদেশ অধিনায়কও চান সেই সুযোগটাই কাজে লাগাতে।

পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত উভয় দল দুইবার একে অপরের মুখোমুখি হয়েছে, যেখানে ১টি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ এবং লেবানন। বর্তমান পারফরম্যান্সে লেবানন ফেভারিট হলেও বাংলাদেশ দলের কোচ জানান, শতভাগ দিয়েই মাঠে লড়বে জামাল-তপুরা। তিনি বলেন, ‘আমরা কথা দিচ্ছি, মাঠে শতভাগ দিয়ে ম্যাচে খেলার চেষ্টা করবো। যদিও শেষ পর্যন্ত কী হবে তা নির্ভর করছে নিজেদের ওপর। অবশ্যই আমরাও শক্তিশালী, পূর্ণ পয়েন্টের লক্ষ্যেই মাঠে যাবো। তবে সেটি যদি সম্ভব না হয় তাহলে অন্তত এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চাই।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...