| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

৪ গোলে পাকিস্তানকে উড়িয়ে দিলো ভারত

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুন ২২ ১০:২৬:০৫
৪ গোলে পাকিস্তানকে উড়িয়ে দিলো ভারত

গতকাল ২১ জুন বুধবার রাত ৮টায় বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। ভারতের অধিনায়ক সুনীল ছেত্রীর হ্যাটট্রিক ও কুমার উদান্ত সিংয়ের গোলে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে সাফের সর্বোচ্চ শিরোপাজয়ীরা। প্রথমার্ধেই জোড়া গোল করে পাকিস্তানকে ম্যাচ থেকে ছিটকে দেন ভারতীয় অধিনায়ক।

ভারতের বিরুদ্ধে ম্যাচের জন্যে একেবারেই প্রস্তুতি নিতে পারেনি পাকিস্তান। বেশিরভাগ ফুটবলার বেঙ্গালুরুতে এসে পৌঁছে ছিলেন গতকাল দুপুরে। প্রস্তুতির পর্যাপ্ত সুযোগ পায়নি পাকিস্তান দল।

ম্যাচের শুরু থেকে পাক রক্ষণে আক্রমণের ঝড় তোলে ইগোর স্টিম্যাকের শিষ্যরা। ১০ মিনিটে পাকিস্তানের রক্ষণের ভুলের সুযোগে গোল করে সুনীল ছেত্রী। এর ৬ মিনিট পর দ্বিতীয় গোল করেন ভারতীয় অধিনায়ক। এবার পেনাল্টিতে ক্যারিয়ারের ৯০তম গোলটি করেন ভারতীয় গোলমেশিন। ২-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় ভারত।

বিরতির পর কয়েকবার গোলের সুযোগ তৈরি করলেও গোল আদায় করতে পারেনি স্বাগতিকরা। ৭৪ মিনিটে দ্বিতীয় স্পট কিকে হ্যাটট্রিক পূরণ করেন ছেত্রী। ৮১ মিনিটে উদান্ত সিং শেষ গোলটি করেন। পাকিস্তানের ফুটবলাররা ভারতের গোল পোস্টে লক্ষ্য করে কোনো শট নিতেই পারেনি।

দিনের প্রথম ম্যাচে নেপালকে ৩-১ গোলে হারিয়েছে আমন্ত্রিত অতিথি কুয়েত । আগামীকাল মালদ্বীপের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বাংলাদেশের সাফ মিশন শুরু হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...