অবাক ফুটবল বিশ্বঃ যেসব কারণে পেলে-ম্যারাডোনা-ক্রইফের ওপরে মেসি
ক্রীড়া বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে বলা হয়, বর্ণিল ক্যারিয়ারে ক্লাব ফুটবলে সবধরনের শিরোপা জিতেছিলেন মেসি। শুধু অধরা ছিল স্বপ্নের বিশ্বকাপ। অবশেষে ২০২২ সালে সেই সোনালি ট্রফিতেও চুমু এঁকেছেন তিনি।
কাতারে আর্জেন্টিনার হয়ে বিশ্ব ট্রফি জিততে মরিয়া ছিলেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার। পরিশেষে সেই স্বাদ পূরণ হয়েছে ৩৫ বছর বয়সী ম্যাজিকম্যানের। এতে সবধরনের শিরোপায় তার শোকেস পূর্ণ হয়েছে।
সামনে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন মেসি। মেজর সকার লিগের (এমএসএল) ক্লাব ইন্টার মিয়ামির হয়ে অভিযানে নামতে যাচ্ছেন তিনি।
সাবেক ব্লাউগ্রানা ও নেদারল্যান্ডস তারকা ক্লুইভার্ট মনে করেন, এখন নিজেকে সর্বকালের সেরা দাবি করতে পারেন মেসি। এ খেলায় অতীতে যে যা করেছেন, তাদের উপরে উঠে গেছেন উনি।
জনিবেট ডটকমকে তিনি বলেন, ম্যারাডোনা, পেলে, ক্রুইফ ও অন্যান্য মহারথীদের সম্মান জানিয়েই আমি বলছি; এরই মধ্যে মেসি যা অর্জন করেছেন, তাতে সবাইকে ছাড়িয়ে গেছেন তিনি। বিশ্বকাপ, মহাদেশীয় শিরোপা, চ্যাম্পিয়নস লিগসহ সেরা ফুটবলাররা যেসব ট্রফি জিততে চান, সব জিতেছেন উনি। সবার চেয়ে ব্যক্তিগত পুরস্কারও বেশি বগলদাবা করেছেন আর্জেন্টাইন আইকন।
ডাচ কিংবদন্তি বলেন, কারও চোখে মেসি সর্বকালের সেরা নাও হতে পারে। তবে আমি তাকে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ মনে করি।
রঙিন খেলোয়াড়ি জীবনে মেসি চারবার চ্যাম্পিয়নস লিগ, ১০বার লা লিগা, ২বার লিগ ওয়ান, ১বার করে যুব বিশ্বকাপ, বিশ্বকাপ, অলিম্পিক পদক, লা ফিনালিসিমা ও কোপা আমেরিকা জিতেছেন তিনি। পাশাপাশি সাতবার ফুটবলের সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর ঘরে তুলেছেন ওয়ান্ডারম্যান। ফুটবল ইতিহাসে এ নজির আর কারও নেই।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
