| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আগামী ২০২৪ সালে কোপা আমেরিকার দিনক্ষণ চূড়ান্ত

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুন ২১ ১৩:১০:৩১
আগামী ২০২৪ সালে কোপা আমেরিকার দিনক্ষণ চূড়ান্ত

গতকাল ২০ জুন মঙ্গলবার দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) জানিয়েছে, ২০২৪ কোপা আমেরিকা আগামী বছরের ২০ জুন পর্দা উঠবে। আর ১৪ জুলাই ফাইনাল দিয়ে লাতিন আমেরিকা মহাদেশের ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই শেষ হবে।

কোপা আমেরিকার সাধারণত দক্ষিণ আমেরিকার ১০টি দেশ অংশগ্রহণ করে থাকে। তবে এবার কনকাকাফ জোন থেকে খেলবে আরও ছয়টি দেশ। উত্তর, মধ্য আমেরিকার পাশাপাশি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে এই ছটি দেশকে খেলার জন্য আমন্ত্রণ জানানো হবে।

কনমেবল প্রেসিডেন্ট আলেজান্দ্রো ডমিনগুয়েজ বলেন, মোট ২৫ দিন ধরে এ টুর্নামেন্ট হবে। কোন কোন শহর ও স্টেডিয়ামে ম্যাচগুলো গড়াবেবে-তা শিগগিরই জানিয়ে দেয়া হবে। সেই সঙ্গে পূর্ণাঙ্গ সময়সূচিও জানানো হবে।

ইতোমধ্যে কোপার ফরম্যাট জানানো হয়েছে। এবার লাতিন আমেরিকার ‘বিশ্বকাপে খেলতে কনকাকাফ অঞ্চলের ৬টি দলকে আমন্ত্রণ জানানো হবে। ২০২৩-২৪ ন্যাশনস লিগ টুর্নামেন্টে খেলে কোয়ালিফাই করে আসতে হবে তাদের।

সাধারণত, কোপায় আর্জেন্টিনা, ব্রাজিলসহ দক্ষিণ আমেরিকার সব ফুটবল খেলুড়ে দল অংশ নেয়। তবে অন্য অঞ্চল থেকে দল অতিথি করার ঐতিহ্য রয়েছে তাদের। বর্তমানে কোপা আমেরিকা ও বিশ্বকাপ চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা।

আগামী ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসবে বিশ্বকাপের আসর। সঙ্গত কারণে কোপা আমেরিকাকে মেসি-নেইমারদের জন্য বিশ্বমঞ্চের মহড়া বলছেন ফুটবল বোদ্ধারা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...