| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

মেসিদের নতুন কোচের নাম ঘোষণা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুন ২০ ২২:৩৫:৪০
মেসিদের নতুন কোচের নাম ঘোষণা

মেসির মতো বিশ্বমানের ফুটবলারকে দলে ভিড়িয়ে বিশ্বমানের কোচের সন্ধানেও নেমেছে ইন্টার মায়ামি। কে হচ্ছেন মেসির কোচ? এমন প্রশ্ন মেসি ভক্তদের মনে। সে প্রশ্নের এক প্রকার উত্তার জানিয়ে দিয়েছেন আর্জেন্টাইন সাংবাদিক সিজার লুইস মেরলো।

তিনি জানিয়েছেন, ইন্টার মায়ামিতে মেসির কোচ হতে যাচ্ছেন, জেরার্দো মার্তিনো। যিনি ‘টাটা’ মার্তিনো হিসেবেই বেশি পরিচিত। মার্তিনোর দুই জায়গাই মেসির কোচ হিসেবে ছিলেন। আর্জেন্টিনা ও বার্সেলোনায় মার্তিনোর অধীনে খেলেছিলেন মেসি।

আর্জেন্টাইন এই কোচ সব শেষ কাজ করেছেন মেক্সিকো জাতীয় দলের প্রধান কোচ হিসেবে। গত বছরের ডিসেম্বরে কাতার বিশ্বকাপ থেকে মেক্সিকোর বিদায়ের পর সরে দাঁড়ান তিনি। এর পর থেকে এখন পর্যন্ত নতুন চাকরির সন্ধানেই আছেন এই মেসিদের সাবেক কোচ।

অন্যদিকে ইন্টার মায়ামিও এখন কাজ চালাচ্ছে অন্তর্বর্তীকালীন কোচ দিয়ে। এ মাসের শুরুতেই ব্যর্থতার দায়ে ইংলিশ কোচ ফিল নেভিলকে ছাঁটাই করেছে ক্লাবটি। বর্তমানে ভারপ্রাপ্ত হিসেবে কাজ চালাচ্ছেন হাভিয়ের মোরালেস, যিনি নিজেও একজন আর্জেন্টাইন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...