| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

৩-০ গোলে শেষ হল পর্তুগালের ম্যাচ, জেনে নিন ফলাফল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুন ১৮ ১১:৫৫:২৭
৩-০ গোলে শেষ হল পর্তুগালের ম্যাচ, জেনে নিন ফলাফল

পর্তুগালের স্তাদিও দো স্পোর্ট এ বেনফিকায় শনিবার (১৭ জুন) বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় মুখোমুখি হয় দুই দল। ব্রুনোর দুই গোল ছাড়া অপর গোলটি করেন বের্নার্দো সিলভার। ম্যাচটিতে শুরু থেকে খেললেও গোল পাননি ৩৮ বছর বয়সী রোনালদো।

ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই বলের দখল থেকে শুরু করে আক্রমণ সবক্ষেত্রেই এগিয়ে ছিল পর্তুগাল। তবে প্রথম গোলের জন্য প্রথমার্ধের ৪৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে স্বাগতিকের। এ সময় গোল করে দলকে এগিয়ে দেন ম্যানচেস্টার সিটির হয়ে সদ্যই ট্রেবল জেতা বের্নার্দো সিলভা।

সিলভার ওই এক গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় ২০১৬ ইউরো বিজয়ীরা। দ্বিতীয়ার্ধে রোনালদোদের খেলার ধার আরও বেড়ে যায়। ৭৭ মিনিটে ব্যবধান বাড়ান ব্রুনো ফার্নান্দেজ। ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার রুবেন নেভেসের সহায়তায় গোলটি করেন। তৃতীয় গোলটিও আসে তার পা থেকেই। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে পর্তুগালের বড় জয় নিশ্চিত করেন ব্রুনো।

চীনের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার সময় আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে ছুঁয়ে দেখতে যেমন মাঠে নেমেছিল চীনা ভক্ত তেমন এক ঘটনা ঘটালো রোনালদো ভক্তও। ম্যাচের এক পর্যায়ে মাঠে ঢুকে পড়েন সেই ভক্ত।

নিরাপত্তারক্ষীদের ফাঁকি দিয়ে সোজা পৌঁছে যান রোনালদোর কাছাকাছি। প্রিয় তারকাকে কাছে পেয়ে ছুঁয়ে দেখার সুযোগ হাতছাড়া করেননি এই ভক্ত। এমনকি দুই বাহু দিয়ে তাকে আলিঙ্গন করে ওপরে তুলে ধরেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...