| ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

হঠাৎ ইনজুরিতে থাকা রশিদ খানকে নিয়ে মুখ খুললেন শাহীদি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুন ১৮ ১০:৫১:০৪
হঠাৎ ইনজুরিতে থাকা রশিদ খানকে নিয়ে মুখ খুললেন শাহীদি

ঢাকা টেস্ট শুরুর আগে রশিদ খান দলে না থাকায় কোন প্রভাব পড়বে না মন্তব্য করেছিলেন আফগানিস্তানের দলপতি হাসমতউল্লাহ শাহীদি। তারকা এই বোলারকে ছাড়াই বাংলাদেশকে হারানোর হুংকার দিয়েছিলেন আফগান অধিনায়ক।

কিন্তু ম্যাচ শেষে ভোল বদলে ফেললেন তিনি। হুট করেই রশিদকে ‘মিস’ করতে শুরু করেছেন আফগান দলপতি।

শাহীদি বলেন, ‘অবশ্যই আমরা ওকে মিস করেছি। সে আমাদের সুপারস্টার বোলার। এর আগে ও নিজেই ১১ উইকেট নিয়েছিল, যে ম্যাচে আমরা জিতেছিলাম।’

তবে এখনই হতাশ হচ্ছেন না আফগান দলপতি। রশিদকে নিয়ে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ, টি-টোয়েন্টি সিরিজ, এশিয়া কাপ ও বিশ্বকাপে নিজেদের সেরাটা দিয়ে ভালো কিছু করে দেখাতে চান তিনি।

শাহীদি বলেন, ‘এখনও ও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। সামনে বড় দুটি টুর্নামেন্ট আছে আমাদের, এশিয়া কাপ ও বিশ্বকাপ। ওর পিঠে সামান্য ব্যথা এখনও আছে। আমরা ওকে এই সিরিজে বিশ্রাম দিয়েছি ওয়ানডে সিরিজে যেন পেতে পারি।’

সাগরিকায় বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের দেখায় ২২৪ রানে জিতেছিল আফগানিস্তান। সেই ম্যাচে একাই ১১ উইকেট নিয়ে টাইগারদের ব্যাটিং লাইন আপে ধস নামিয়ে দিয়েছিলেন রশিদ খান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আজ রাতে আর্জেন্টিনা-ডেনমার্ক লড়াই, লাইভ দেখবেন যেভাবে

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আজ রাতে আর্জেন্টিনা-ডেনমার্ক লড়াই, লাইভ দেখবেন যেভাবে

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ডেনমার্ক। বাংলাদেশ সময় ...

শুক্রবার রাতে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে ব্রাজিল

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

শুক্রবার রাতে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে ব্রাজিল

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার (২৭ নভেম্বর) মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও কোস্টারিকা। ...