| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

জানা গেল মেসির চুক্তি স্বাক্ষরে দেরি হাওয়ার মুল কারন

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুন ১৭ ২৩:১২:২৬
জানা গেল মেসির চুক্তি স্বাক্ষরে দেরি হাওয়ার মুল কারন

মায়ামিতে আসার বিষয়টি জানা গিয়েছিল মেসির মারফত। ক্লাব কর্তৃপক্ষ মেসির দেয়া ঘোষণার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপজয়ী তারকার আসার বিষয়টি নিশ্চিত করেনি। মুখে কুলুপ এঁটে রয়েছে লিগ কর্তৃপক্ষও। এখন পর্যন্ত ক্লাবের সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির ঘোষণাটিকে পিন পোস্ট রাখা ছাড়া দেয়া হয়নি নতুন কোন তথ্য। এমনকি মেজর লিগের পক্ষ থেকে বিবৃতি হিসেবে দেয়া আনন্দ সংবাদ ছাড়া নেই আর কোন তথ্য।

এমনকি দুই পক্ষের মধ্যকার চুক্তির বিষয়বস্তু আর কিভাবে মেসিকে বরণ করা হবে সেটিও এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি বলে দাবি স্প্যানিশ ও আর্জেন্টাইন গণমাধ্যমগুলোর।

তবে কি মেসির বিষয়ে তাঁদের কাজ করছে কোন প্রকারের অনীহা? যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক দিচ্ছে অন্য তথ্য। তাদের এক প্রতিবেদনে তারা জানিয়েছে, মেজর লিগে কোন খেলোয়াড়ের চুক্তি ক্লাবের সঙ্গে হয় না, হয় লিগের সঙ্গে। আর সেই চুক্তি করতে এখনও লিগ কর্তৃপক্ষ প্রস্তুত নয়।

মেসির সঙ্গে চুক্তি স্বাক্ষরের পাশাপাশি লিগ কর্তৃপক্ষকে লক্ষ্য রাখতে হবে বেশ কিছু দিকে। স্পন্সর, নতুন কোচ, ব্রডকাস্টার সকলের সঙ্গে নতুন করে চুক্তি করতে হবে মেজর লিগের কর্তৃপক্ষকে। সে কারণে চুক্তিটি আপাতদৃষ্টিতে বেশ জটিল। আর সে কারণে চুক্তি স্বাক্ষরে বিলম্ব হচ্ছে বলে জানানো হয় দ্য অ্যাথলেটিকোর প্রতিবেদনে।

তবে আগামী ৫ জুলাইয়ের আগে মেসি যে মায়ামির সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছেন না সেটি অনেকটাই নিশ্চিত। কেননা মেজর লিগের দলবদলের মৌসুম শুরু হবে ৫ জুলাই। সে কারণে এর আগে মেসির মায়ামিতে যাওয়ার কোন সম্ভাবনাই নেই। তবে এটা অনেকটাই নিশ্চিত যে জুলাইয়ের প্রথম সপ্তাহেই মেসি আনুষ্ঠানিকভাবে মায়ামির হবেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...