| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

একটু পরে যে শক্তিশালী দল নিয়ে মাঠে নামছে ব্রাজিল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুন ১৭ ২২:৩৭:৩৪
একটু পরে যে শক্তিশালী দল নিয়ে মাঠে নামছে ব্রাজিল

সাধারণত ব্রাজিল দলকে হলুদ জার্সিতে কিংবা নীল রঙের জার্সিতে দেখা গেলেও গিনির বিপক্ষে কালো রঙের জার্সি পড়ে মাঠে নামবে সেলেসাও বাহিনী। বর্ণবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দেয়ার জন্য কালো জার্সি পরবে ব্রাজিল। অফিশিয়াল টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করে দেশটির ফুটবল ফেডারেশন।

এক টুইট বার্তায় সিবিএফের পক্ষ থেকে বলা হয়, ‘আজকের দিনটি বর্ণবাদের বিপক্ষে লড়াইয়ের জন্য গুরুত্বপূর্ণ। বর্ণবাদের বিরুদ্ধে কোনো খেলা নেই। সেজন্য ব্রাজিলের ইতিহাসে এই প্রথমবার কালো জার্সিতে মাঠে নামবে দল। মাঠ এবং মাঠের বাইরে বর্ণবাদের বিপক্ষে জয় চাই। একসাথে সেই যাত্রা শুরু করা হউক।’

র‍্যামন মেনেজেসের অধীনে ছন্দহীন ব্রাজিল। একাধিক নতুন মুখ নিয়েও আশার আলো দেখাতে পারছে না, অন্তবর্তী কোচ। তবু পরীক্ষা নিরীক্ষা থামাচ্ছেন না সেলেসাও বস। গিনির বিপক্ষে এ ম্যাচের জন্য ২৩ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে আরও ছয় নতুন মুখকে।

ব্রাজিলের একাদশ : অ্যালিসন; ভ্যান্ডারসন, ইবানেজ, মিলিতাও, টেলস; পাকুয়েতা, ক্যাসেমিরো, গুইমারেস, রদ্রিগো, রিচার্লিসন ও ভিনিসিয়ুস।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...