বিশ্বকাপ থেকে বিদয়ের মুল কারনজানালেন মেসি
মেসি জানিয়েছেন, শেষ বিশ্বকাপ খেলে ফেলেছেন। ২০২৬ বিশ্বকাপে থাকছেন না তিনি।
কেন তিনি ২০২৬ বিশ্বকাপে খেলতে পারবেন না, চীন সফরে সব ভক্তের জন্য সেই ব্যাখ্যাও দিয়েছেন আর্জেন্টাইন এ অধিনায়ক।
টাইটান স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি (মেসি) বলেছেন, এটাই (কাতার) ছিল আমার শেষ বিশ্বকাপ। দেখা যাক কী হয়, তবে মোটের ওপর বলা যায়, আমি আগামী বিশ্বকাপ খেলতে যাচ্ছি না।
মেসির মন্তব্য, বিশ্বকাপ নিয়ে আমি যা বলেছি, সেটাই স্বাভাবিক। বয়স ও সময়ের কারণে পরের বিশ্বকাপে খেলা আমার জন্য কঠিন। আমি বর্তমান মুহূর্তগুলো উপভোগ করি, প্রতিটি দিন। এখানে থাকা, এখন সামনে বাছাইপর্বের ম্যাচ আসছে, তারপর কোপা আমেরিকা। বিশ্বকাপ নিয়ে ভাবনা বহু দূরে। আমরা যা পেয়েছি, তা উপভোগ করা উচিত এবং আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত।
এদিকে চলতি বছরও দুর্দান্ত ফর্মে আছেন বিশ্বকাপজয়ী এ মহাতারকা। অন্তত আর্জেন্টিনার হয়ে দুর্বার এই মেসি। দলের হয়ে শেষ ৭ ম্যাচে করেছেন ১০ গোল। চীনের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের ৭৯ সেকেন্ডেই চমকপ্রদ এক গোলের দেখা পান আর্জেন্টাইন এ ক্ষুদে জাদুকর। তার নৈপুণ্যেই অজিদের ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।
এ ম্যাচে গোল করে নতুন এক রেকর্ডে নাম লিখিয়েছেন তিনি। সকারুদের জালে ১ মিনিট ১৯ সেকেন্ডে গোল করেন মেসি। এটি আর্জেন্টাইন ফুটবলারদের মধ্যে চতুর্থ দ্রুততম গোল। একই সঙ্গে মেসির ক্যারিয়ারে সবচেয়ে দ্রুততম গোল।
এর আগে, মেসির দ্রুততম গোলটি ছিল ২ মিনিট ২৬ সেকেন্ডে। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে এ গোলটি করেছিলেন মেসি। এ ছাড়া ক্লাব ক্যারিয়ারে ২০০৪-০৫ মৌসুমে বার্সার হয়ে ভিলাজয়োসার বিপক্ষে ম্যাচের দুই মিনিটে গোল করেছিলেন তিনি।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
