| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

কম্বোডিয়াকে চরম ভাবে হারাল বাংলাদেশ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুন ১৫ ২০:৪৩:১৪
কম্বোডিয়াকে  চরম ভাবে হারাল বাংলাদেশ

লাল-সবুজের জার্সিধারীদের থেকে র‌্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী কম্বোডিয়াকে তাদের মাঠেই ১-০ গোলে হারিয়ে নিজেদের প্রস্তুতি সারল জামাল ভূঁইয়ারা। বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন মজিবর রহমান জনি।

বৃহস্পতিবার (১৫ জুন) নমপেনের অলিম্পিক স্টেডিয়ামে শুরু থেকে স্বাগতিকদের আধিপত্য ছিল। ম্যাচের শুরুতে দুটি কর্নার ও একটি ফ্রিকিক আদায় করে সফরকারীদের ওপর চড়াও হয় কম্বোডিয়া। তবে সফল হতে পারেনি। বাংলাদেশ নিজেদের রক্ষণ সামলে চেষ্টা করেছে প্রতিপক্ষের সীমানায় বল নিয়ে যেতে।

ম্যাচের ২৪ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। ফয়সাল আহমেদ ফাহিমের ক্রস থেকে মজিবর রহমান জনি ৬ গজের প্রান্ত থেকে বাঁ পায়ে দারুণভাবে প্লেসিং করে লক্ষ্যভেদ করেছেন। গোলের সঙ্গে সঙ্গে ৩০ হাজার গ্যালারিভর্তি দর্শকও স্তব্ধ হয়ে যান।

প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-০ তে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির পর কম্বোডিয়া ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখার চেষ্টা করে। তবুও তারা কাঙ্খীত গোলের দেখা পায় না।

ম্যাচের শেষ দিকে বাংলাদেশ ১০ জনের দলে পরিণত হয়েছে। কাজী তারিক লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন। তাতে ম্যাচের ফলে কোনও বদল আসেনি যদিও। বাংলাদেশ ম্যাচ জিতেই অলিম্পিক স্টেডিয়ামের মাঠ ছেড়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...