| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বেইজিং বিমানবন্দরে মেসিকে আটকে দেওয়ার ভিডিও ভাইরাল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুন ১৩ ১৫:৫১:৫৬
বেইজিং বিমানবন্দরে মেসিকে আটকে দেওয়ার ভিডিও ভাইরাল

সম্প্রতি এমন খবর প্রকাশ্যে এসেছে। জানা যায়, মেসি নিজ দেশের পাসপোর্ট আনতে ভুলে যাওয়ায় এই সমস্যা তৈরি হয়েছিল। যদিও মাত্র ৩০ মিনিটেই বিষয়টির সমাধান হয়ে যায়।

আগামী ১৫ জুন বেইজিংয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি প্রদর্শনী ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। সেই ম্যাচ খেলতে মেসি ১০ জুন বেইজিং বিমানবন্দরে নামেন। সেখানেই চীনের সীমান্ত পুলিশ তাকে আটকে দেয়। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, মেসি আর্জেন্টিনার পাসপোর্টের বদলে স্পেনের পাসপোর্ট নিয়ে চীনে নেমেছিলেন। স্পেনের পাসপোর্টে চীনে প্রবেশের ভিসা ছিল না। তবে ৩০ মিনিট পর সমস্যার সমাধান হলে মেসি বিমানবন্দরে ছেড়ে হোটেলের উদ্দেশে রওনা দেন। খবর গালফ টুডে

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে দেখা যায়, মেসির হাতে একটি পাসপোর্ট রয়েছে এবং তিনি সতীর্থ ফুটবলারদের সঙ্গে কথা বলছেন। তাকে ঘিরে দাঁড়িয়ে চীনের পুলিশবাহিনী। মেসি আর্জেন্টিনার পাসপোর্ট আনতে ভুলে গিয়েছিলেন। সেই পাসপোর্টে চীনের ভিসা ছিল। তাই বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা দ্বিধায় পড়ে যান। যদিও কিছুক্ষণ পর তাকে এন্ট্রি ভিসা দেয়া হয়। তারপরে বিমানবন্দর ছেড়ে বেরিয়ে যান মেসি।

১৫ জুন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার পর আর্জেন্টিনা খেলবে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে। ১৯ জুন সেই ম্যাচ হওয়ার কথা জাকার্তায়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...