| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

‘চিরপ্রতিদ্বন্দ্বী’ মেসি-বেনজেমা যুক্ত হচ্ছে একই দলে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুন ০৫ ১০:৫৪:১৮
‘চিরপ্রতিদ্বন্দ্বী’ মেসি-বেনজেমা যুক্ত হচ্ছে একই দলে

গত শনিবার (৩ জুন) পিএসজির হয়ে নিজেদের শেষ ম্যাচ খেলেন রামোস ও মেসি। ৩০ জুন পিএসজির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে মেসির। মেসির জন্য বছরপ্রতি ৪০০ মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়ে রেখেছে আল হিলাল। মেসিকে পেতে প্রস্তুত সাবেক ক্লাব বার্সেলোনা ও আমেরিকান ক্লাব ইন্টার মিয়ামি।

মেসি যদি আল হিলালে যোগ দেয় তবে আবারও চিরপ্রতিদ্বন্দ্বী দলের সাবেক এক তারকাকে পাবেন সতীর্থ হিসেবে। আর তিনি হলেন করিম বেনজেমা। দীর্ঘ ১৪ বছর পর রিয়াল ছেড়েছেন বেনজেমা। গুঞ্জন রটেছে বেনজেমাও আল হিলালে যোগ দিচ্ছেন।

যদিও এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি ক্লাবটি। তবে সৌদির ক্রীড়া মন্ত্রী আব্দুল আজিজ বিন তুর্কি আল-ফয়সাল জানিয়েছেন, মেসি ও বেনজেমাকে সই করানোর প্রক্রিয়া চলছে। ঠিক সময়ে সব জানিয়ে দেয়া হবে।

মেসিকে বছর প্রতি ৪০০ মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে আল হিলাল। যা আল নাসর থেকে পাওয়া রোনালদোর বেতনের দ্বিগুণ। সেই কারণে মেসির না করা খুব কঠিন বলেই মনে করছে সৌদির ক্লাব। বেনজেমাকেও প্রতি বছর ৮৮৩ কোটি টাকার প্রস্তাব দিয়েছে তারা।

আল হিলাল আশাবাদী, দুই ফুটবলারকেই পাবে তারা। এ বার সৌদি প্রো লিগে তৃতীয় স্থানে শেষ করেছে আল হিলাল। পরের বার মেসি-বেনজেমার যুগলবন্দিকে মাজিমাত করতে চাইছে ক্লাবটি।

তবে এই লড়াইয়ে রয়েছে আরও একটি ক্লাব। সেটি সৌদির আল ইত্তিহাদ। তারাও বেঞ্জেমাকে নিতে চাইছে। কথাবার্তা চলছে। তবে আল হিলাল সেই দৌড়ে খানিকটা হলেও এগিয়ে আছে বলে খবর।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...