| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মেসিকে নিয়ে যে আবেগঘন বার্তা দিলেন নেইমার

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুন ০৪ ২১:২৩:০৮
মেসিকে নিয়ে যে আবেগঘন বার্তা দিলেন নেইমার

এরপর ফরাসি ক্লাব পিএসজিতেও দীর্ঘ সময় এক সাথে খেলা মেসি-নেইমারের। চলতি মৌসুম শেষেই পিএসজি ছাড়ছেন মেসি। বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন এই তারকা মেসিকে ‘ভাই’ সম্বোধন করে আবেগঘন বিদায় বার্তা দিয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার।

বিশ্বসেরা ফুটবলার আর্জেন্টাইন সুপারস্টার মেসির বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। বার্সেলোনার পর বিশ্বকাপজয়ী এই ফুটবলারের সঙ্গে পিএসজিতে জুটি বাঁধেন নেইমার। কিন্তু সময়টা কেবল দুই মৌসুমের জন্যই ছিল। মেসির বিদায়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন নেইমার। পোস্টে মেসির সঙ্গে নিজের একটি ছবিও সংযুক্ত করেন তিনি।

রোববার (৪ জুন) ব্রাজিল সুপারস্টার নেইমার লিখেন, ‘ভাই, আমরা যেমনটা ভেবেছিলাম তেমনটা হয়নি ঠিকই, কিন্তু আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। তোমার সঙ্গে আরও দুই বছর কাটাতে পারাটা আমার জন্য ভীষণ আনন্দের। তোমার নতুন পর্যায়ের জন্য শুভকামনা রইল। সুখী হও। আমি তোমাকে ভালোবাসি।’

এদিকে, ধারণা করা হচ্ছে ফরাসি ক্লাব ছেড়ে সৌদি আরবে পাড়ি জমাবেন মেসি। স্পেনের গণমাধ্যম জানিয়েছে, সৌদি আরবের ক্লাব আল হিলালেই যাচ্ছেন মেসি। আনুষ্ঠানিক ঘোষণাও আসবে খুব শিগগিরই।

স্প্যানিশ গণমাধ্যম ‘স্পোর্ত’ এর প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সের পর মেসির পরবর্তী গন্তব্য হতে যাচ্ছে সৌদি আরব। স্প্যানিশ গণমাধ্যমটি তাদের প্রতিবেদনে আরও উল্লেখ করে, ৬ জুন মেসিকে সই করানোর ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিবে আল হিলাল। সৌদি ক্লাবটি এখন কেবলই মেসির চূড়ান্ত ‘হ্যাঁ’-র অপেক্ষায় রয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...