পিএসজি ছাড়ছে মেসি, চূড়ান্ত খবর প্রকাশ
তবে এবার মেসির ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করলেন পিএসজি কোচ ক্রিস্টোফে গালটিয়ের। আজ ১ জুন বৃহস্পতিবার এক বিবৃতিতে মেসির ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করে গালটিয়ের বলেন,‘ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়কে কোচিং করানোর সুযোগ হয়েছে আমার। ক্লারমন্তের বিপক্ষে পার্ক দ্য প্রিন্সেসে অনুষ্ঠিতব্য ম্যাচটিই হতে যাচ্ছে লিওর (মেসির) শেষ ম্যাচ।’
আগামী ০৩ জুন শনিবার দিবাগত রাতে চলতি মৌসুমের শেষ ম্যাচে মাঠে নামবে পিএসজি। এই ম্যাচ দিয়ে পিএসজির সঙ্গে সম্পর্কের ইতি টানবেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার।
ভবিষ্যৎ গন্তব্য কোথায়?
আর্জেন্টাইন বিশ্বকাপজয়ীর দলবদল ইস্যুতে প্রতিদিনই পাওয়া যাচ্ছে নতুন নতুন সব তথ্য। সম্ভাব্য গন্তব্য হিসেবে সাবেক ক্লাব বার্সেলোনা ছাড়াও উঠে আসছে আরও বেশ কয়েকটি ক্লাবের নাম। তবে মোটা অঙ্কের প্রস্তাব দিয়ে এ তালিকায় বেশ এগিয়ে সৌদি আরবের ক্লাব আল হিলাল।
সম্প্রতি জানা যায়, সৌদির ক্লাবের মোটা অঙ্কের প্রস্তাবে রাজি হয়েছেন মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি। ফরাসি সংবাদমাধ্যম ফুট মারকাতোর দাবি, মেসিকে দুই বছরের জন্য ১২০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে সৌদির ক্লাব। বাংলাদেশি মুদ্রায় যা ১৩৭৮০ কোটি টাকা। সৌদি আরবের ক্লাব আল নাসরে ক্রিস্টিয়ানো রোনালদো যত বেতন পান, মেসিকে দেওয়া প্রস্তাবটা তার প্রায় দ্বিগুণ।
অবশেষে গুঞ্জনই সত্যি হচ্ছেঃ
এর আগে জানা যাচ্ছিল, সৌদি আরবের লিগ নিজেদের টুর্নামেন্টকে অন্য অবস্থানে নিয়ে যেতে চায়। সে লক্ষ্যে তারা রোনালদোর পর এবার মেসিকেও উচ্চ বেতনে নেওয়ার পরিকল্পনা করেছে। শুধুমাত্র নিজেদের ইতিহাসের সর্বোচ্চ দামেই নয়, মেসির জন্য প্রস্তাবিত মূল্য ফুটবল ইতিহাসের সব রেকর্ডকেই ছাড়িয়ে যাবে। আল-নাসরে রোনালদোকে নেওয়ার পর থেকেই তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব আল-হিলাল চায় মেসিকে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
