| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

আর্জেন্টিনায় কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ যে দল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুন ০১ ১৬:১৭:৫৭
আর্জেন্টিনায় কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ যে দল

বুধবার (৩১ মে) রাতে আর্জেন্টিনার দিয়েগো আরমান্দো স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে তিউনিসিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দেয় ব্রাজিলের যুবারা। দলটির হয়ে জোড়া গোল করেন আন্দ্রে সান্তোস, একটি করে গোল করেন মার্কোস লিওনার্দো ও ম্যাথিউস মার্টিনস সিলভা দস সান্তোস। তিউনিসিয়ার হয়ে একমাত্র গোলটি করেন মাহমুদ ঘোরবেল।

কোয়ার্টার ফাইনালে সেলেসাও যুবারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইসরায়েলের যুবাদের। যে ইসরায়েলকে ভিসা দেয়া নিয়ে গড়িমসি করায় ইন্দোনেশিয়া থেকে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ সরিয়ে আর্জেন্টিনায় নিয়ে আসা হয়। শেষ পর্যন্ত সেই ইসরায়েলের যুবারা কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে।

ব্রাজিল গ্রুপ ডি থেকে অংশ নেয়। নিজেদের প্রথম ম্যাচে ইতালির কাছে ৩-২ গোলে হেরেছিল। তবে দ্বিতীয় ম্যাচে ডমিনিকা রিপাবলিককে গুনে গুনে ৬-০ গোলে হারায় তারা। আর শেষ ম্যাচে নাইজেরিয়াকে ২-০ গোলে পরাজিত করে। গ্রুপ পর্বের তিন ম্যাচে ব্রাজিল ১১ গোল করে খেয়েছে ২টি গোল। শেষ ষোলোতে এবার তারা তিউনিয়ার যুবাদের ৪-১ গোলে হারাল।

অন্যদিকে ইসরায়েল গ্রুপ সি থেকে অংশ নেয়। গ্রুপ পর্বে তারা তিন ম্যাচে এক জয়, এক হার ও এক ড্রয়ে রানার্সআপ হয়ে শেষ ষোলো নিশ্চিত করে। আর নকআউটে উজবেকিস্তানকে ১-০ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।

আগামী শনিবার (৩ জুন) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় আর্জেন্টিনার এস্তাদিও সান ‍জুয়ান দেল বিসেন্তেনারিওতে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...