| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

জিতলেই বাংলাদেশের বিশ্বকাপ নিশ্চিত

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মে ২৮ ২০:৪৮:০৬
জিতলেই বাংলাদেশের বিশ্বকাপ নিশ্চিত

এছাড়াও কোরিয়াকে হারাতে পারলে জুনিয়র বিশ্বকাপেও জায়গা পাবে লাল-সবুজের দল। কোচ মামুন-উল-রশিদ বলেছেন, এশিয়া কাপের সেমিফাইনালে ওঠা এবং প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের স্বপ্ন পূরণে সর্বোচ্চ চেষ্টা করবেন তারা।

দলের সহকারী কোচ হেদায়তুল ইসলাম রাজীব ওমান থেকে জানিয়েছেন, দলে চোট সমস্যা রয়েছে। কয়েকজন এখানে খেলতে গিয়ে ব্যথা পেয়েছে। এরপরও আমরা চেষ্টা করবো, কোরিয়ার বিপক্ষে ভালো ম্যাচ উপহার দিতে। জানি, কোরিয়া শক্তিশালী দল। তবে ভারতে যেভাবে ছেলেরা খেলেছিল, সেটা খেলতে পারলে জেতার সুযোগ রয়েছে। আমরা এই ম্যাচ জিততে পারলে সেমিফাইনালের পাশাপাশি বিশ্বকাপে খেলার সুযোগ পাবো। আমার মনে হয়, ছেলেরা সর্বোচ্চটা দিয়ে খেলবে।

দলের সমন্বয়ক মেহবুব এহসান রানা দাবি করেন, এই ম্যাচ নিয়ে খেলোয়াড়রা উত্তেজিত। এ সুযোগ তারা কোনোভাবেই হাতছাড়া করতে চায় না। একটা ম্যাচ জিতলেই বিশ্বকাপে যাবো- এমন সুযোগ আগে কখনো আসেনি।

এর আগে স্বাগতিক ওমানকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল যুবরা। তবে পরের ম্যাচে মালয়েশিয়ার কাছে ৫-১ গোলে হেরে যায় বাংলাদেশি শিবির। লাল-সবুজরা তখন উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে তাদের সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

শুরু হল; ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, একক্লিকে Live দেখুন এখানে

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

শুরু হল; ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, একক্লিকে Live দেখুন এখানে

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। বাংলাদেশ সময় মঙ্গলবার (২৪ ...

রাত ২ টায় রিয়াল মাদ্রিদ-পিএসভি ম্যাচ; লাইভ যেভাবে দেখবেন

রাত ২ টায় রিয়াল মাদ্রিদ-পিএসভি ম্যাচ; লাইভ যেভাবে দেখবেন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি ...