| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

বৃষ্টিতে আইপিএলের ফাইনাল ভেস্তে গেলে চ্যাম্পিয়ন হবে যে দল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মে ২৮ ১৯:৫৫:০৭
বৃষ্টিতে আইপিএলের ফাইনাল ভেস্তে গেলে চ্যাম্পিয়ন হবে যে দল

আইপিএলের ১৬ তম আসরের ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ডিফেন্স চ্যাম্পিয়ন গুজরাট টাইটেন্স এবং আসরের শক্তিশালী দল চেন্নাই সুপার কিং। ফাইনাল এই ম্যাচে গুজরাট টাইটেন্স দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হাতছাড়া করতে চাইবে না। অন্যদিকে চেন্নাই সুপার কিংস জয় নিয়ে মাঠ ছাড়তে চায়। সুতরাং আজকের এই ম্যাচটি হতে যাচ্ছে বাঘে বাঘের লড়াই।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের ফাইনাল আজ। বাংলাদেশ সময় রাত ৮টায় হায়দরাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস বনাম হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স। তবে এই ফাইনাল ম্যাচে বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি।

চলতি আসরের দ্বিতীয় কোয়ালিফায়ারে বৃষ্টির কারণে গুজরাট টাইটান্স ও মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচের টস হয়েছিল নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পর। খেলা শুরু হতে লেগেছিল আরো ৩০ মিনিট। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজকের ফাইনালেও আহমেদাবাদে বৃষ্টির সম্ভাবনা আছে। আহমেদাবাদের বৃষ্টির সম্ভাবনা ৬৮ শতাংশ। যেখানে ৫০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ৭৮ শতাংশ মেঘলা থাকবে এবং আর্দ্রতার সম্ভাবনা ৬৩ শতাংশ।

গত বছর আইপিএলের ফাইনালের জন্য রিজার্ভ ডে থাকলেও এই বছর তা রাখা হয়নি। এমন পরিস্থিতিতে আজকের ফাইনাল ম্যাচ যদি বৃষ্টিতে ভেসে যায়, তাহলে কোন দল চ্যাম্পিয়ন হবে, এটাই সবচেয়ে বড় প্রশ্ন।

ফাইনাল শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭.৩০ মিনিটে। এমন পরিস্থিতিতে কাট অফ টাইম হবে কমপক্ষে ১১:৫৬ মিনিট পর্যন্ত। দুই দল পাঁচ ওভার পেতে পারে। অন্যদিকে, যদি ম্যাচটি শুরু হয় ৮ টায়, তবে কাট অফ টাইম হবে ১২:২৬ পর্যন্ত। এই সময় পর্যন্ত আম্পায়াররা পাঁচ ওভারের জন্য অপেক্ষা করবেন। কাট অফ সময়ের পরেও বৃষ্টি অব্যাহত থাকলে আম্পায়াররা সুপার ওভারে যাবেন। অন্যদিকে, সুপার ওভারের জন্য সময় না থাকলে লিগ পর্বের পয়েন্ট টেবিলের ভিত্তিতে চ্যাম্পিয়ন দল নির্ধারণ করা হবে।

সেক্ষেত্রে শিরোপা জিতবে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স। এবারের আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষ থেকে গ্রুপ পর্ব শেষ করেছিল তারা। ১৪ ম্যাচে নামের পাশে ২০ পয়েন্ট ছিল গুজরাটের, ১৭ পয়েন্ট নিয়ে চেন্নাই সুপার কিংস ছিল দুই নম্বরে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...