| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বারবার ব্যর্থ হওয়া কোহলিকে নতুন পরামর্শ দিলেন পিটারসেন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মে ২২ ২০:৪৮:৫১
বারবার ব্যর্থ হওয়া কোহলিকে নতুন পরামর্শ দিলেন পিটারসেন

সবশেষ চলতি মৌসুমের আইপিএলে প্লে-অফে উঠতে ব্যর্থ হয় বেঙ্গালুরু। ডু অর ডাই ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের কাছে ৬ উইকেটে হেরে গেছে ফাফ ডু প্লেসির দল। তবে আগের ম্যাচের মতো গুজরাটের বিপক্ষেও সেঞ্চুরি করে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড নিজের করে নেন কোহলি। আরও পড়ুন: আইপিএলে প্লে-অফের চূড়ান্ত সূচি দেখে নিন

রোববার (২১ মে) প্রথমে ব্যাট করা বেঙ্গালুরু বিরাট কোহলির সেঞ্চুরিতেও ২০০ রানের মাইলফলক ছুঁতে পারেনি। তাদের ১৯৮ রানের লক্ষ্য ৫ বল ও ৬ উইকেট হাতে রেখেই পার হয়ে যায় গুজরাট। এদিন কোহলির সেঞ্চুরিকে বৃথা করে গুজরাটকে জয় এনে দেন তরুণ শুভমান গিল।

আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ৭ সেঞ্চুরির মতো সবচেয়ে বেশি ৭,২৩৬ রানের মালিক কোহলি। অথচ পুরো আইপিএল ক্যারিয়ারে কোনো শিরোপা নেই ক্রিকেটের বর্তমান এই ‘রাজা’র। তাইতো কোহলিকে দল পরিবর্তনের পরামর্শ দিয়েছেন ইংল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার কেভিন পিটারসেন। আরও পড়ুন: আইসিসি বর্ষসেরার পুরস্কার হাতে পেলেন মিরাজ

সোমবার (২২ মে) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে কোহলিকে উদ্দেশ্য করে একটি টুইট করেছেন এক সময়ে আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েই খেলা পিটারসেন। টুইটারে পিটারসেন লেখেন, ‘রাজধানী শহরে ফিরে যাওয়ার সময় হয়েছে বিরাটের'।

এই পোষ্ট দেখে কারোই বুঝতে বাকি নেই, কোহলিকে দিল্লি ক্যাপিটালসে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক এই তারকা ব্যাটার। ভারতের সাবেক অধিনায়ক কোহলির জন্ম এই দিল্লিতেই। তবে ২০০৮ সালে শুরু হওয়া আইপিএল তাকে দলে নেয় আরসিবি এবং এই দলের হয়েই খেলে যাচ্ছেন এই তারকা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...